খরিফ মরসুমের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে 'বড়' বৃদ্ধি! অনুমোদন দিল মোদী মন্ত্রিসভা
খরিফ মরসুমের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে 'বড়' বৃদ্ধি! অনুমোদন দিল মোদী মন্ত্রিসভা
শুরু হয়েছে বর্ষা। শুরু হয়েছে খরিফ মরসুম (Kharif season) । কৃষকদের (farmers) ফসলের আওতায় আরও বেশি এলাকা আনায় উৎসাহিত করতে এবং আয় বাড়াতে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (msp) কুইন্টাল পিছু ১০০ টাকা করে বাড়িয়েছে। বুধবার সরকারের তরফে ২০২২-২৩ সালের জন্য ধানের সহায়ক মূল্য করা হয়েছে কুইন্টাল পিছু ২০৪০ টাকা।
|
প্রধানমন্ত্রী নেতৃত্বে অনুমোদন
এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক বসেছিল। ছিলেন মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির সদস্যরা। সেখানেই ১৪ টি খরিফ (গ্রীষ্মকালীন) ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির
ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে। সিসিইএ-এর সিদ্ধান্ত অনুসারে ১৪ টি ফসলের মূল্য কুইন্টাল পিছু ৯২ টাকা থেকে ৫২৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এখানে সব থেকে কম ভুট্টার ক্ষেত্রে ৯২ টাকা এবং সব থেকে বেশি তিলের ক্ষেত্রে ৫২৩ টাকা বাড়ানো হয়েছে। ধান ও বাজরার ক্ষেত্রে এই বৃদ্ধি কুইন্টাল পিছু ১০০ টাকা করেয চিনাবাদামের জন্য কুইন্টাল পিছু ৩০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

সরকারি বিবৃতি জারি
এব্যাপারে জারি করা এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সরকার ২০২২-২৩ সালের জন্য খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়েছে। এটা করা হয়েছে, কৃষকদের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে এবং শস্য বৈচিত্রকে উৎসাহিত করতে।
এব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, মোদী সরকার বীজ থেকে বাজাক পর্যন্ত বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। বিষয়টি কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে বলেও জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, খরিফ শস্য লাগানোর আদে ন্যূনতম সহায়ক মূল্যের ঘোষণায় কৃষকদের কাছে মূল্যের ব্যাপারে একটা ইঙ্গিত থাকবে। ফলে তারা কোনও ফসলের প্রতি ঝুঁকবেন. , সেব্যাপারে সিদ্ধান্ত নিতেও তাদের সাহায্য করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিভিন্নজাতের ধানে বিভিন্ন রকমের বৃদ্ধি
সাধারণ ধানের ক্ষেত্রে ১৯৪০ টাকা থেকে বাড়িয়ে কুইন্টাল পিছু ২০৪০ টাকা করা হয়েছে। এ গ্রেড জাতের ক্ষেত্রে এই বৃদ্ধি ১৯৬০ টাকা থেকে ২০৬০ টাকা। বলে রাখা ভাল ধান হল প্রধান খরিফ ফসল। যা ইতিমধ্যেই বপন করা শুরু হয়ে গিয়েছে। মাঝারি জাতের তুলোর ক্ষেত্রে দাম ৬০২৫ টাকা এহং ভাল জাতের তুলোর ক্ষেত্রে তা ৬৩৮০ টাকা করা হয়েছে। অরহর ডালের ক্ষেত্রে কুইন্টাল পিছু ৬৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬৬০০ টাকা করা হয়েছে। মুগ ডালের দাম ৭২৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৭৭৫৫ টাকা করা হয়েছে।

কৃষকদের পাশে মাদী সরকার
কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন গত আটবছর ধরে বিভিন্ন উপায়ে কৃষকদের পাশে থাকতে চেষ্টা করেছে মোদী সরকার। তাদের ফসলের অধীনে আরও বড় এলাকাকে আনতে এবং প্রযুক্তির ব্যবহার করতে চেষ্টা করেছে সরকার। কৃষকদের আয় বাড়তে এবং কৃষিখাতের বৃদ্ধি নিশ্চিত করতে সরকারি কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications