বাজেটের আগের দিন বড় ঘোষণা মোদী সরকারের! এই সিদ্ধান্তে সস্তা হতে পারে মোবাইল ফোন
বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি মোদী সরকারের দ্বিতীয় অন্তর্বর্তী বাজেট। সেই বাজেট পেশের আগে মোদী সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। যা সাধারণ মানুষের উপকারে আসতে পারে। বুধবার সরকারের তরফ থেকে মোবাইল ফোন শিল্পের জন্য বড় ঘোষণা করা হয়েছে।
সরকারি ঘোষণা মোবাইল যন্ত্রাংশ আমদানির শুল্ক কমানোর কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশে মোবাইল ফোনের দাম কমতে পারে। বুধবার বাজেটের ঠিক আগের দিন আমদানি করা মোবাইল যন্ত্রাংশের শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার কথা জানানো হয়েছে।

মোবাইল যন্ত্রাংশের আমদানি শুল্ক হ্রাস কেবল মোবাইল শিল্পের জন্যই নয়, এই আদমানি শুল্ক হ্রাসের কারণে মোবাইলের উৎপাদন ব্যয় হ্রাস পাবে। যার ফলে উৎপাদনকারী কোম্পানিগুলি ফোনের দাম কমাতে পারে।
মোবাইল ফোন শিল্পে চিন ও ভিয়েতনামের মতো দেশগুলি হল আঞ্চলিক প্রতিযোগী। এর ফলে গত প্রায় ১০ বছর ধরে মোবাইল ফোন উৎপাদনকারী সংস্থাগুলি যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোর দাবি করে আসছে এবং সরকার তা কমিয়েওছে ধাপে ধাপে। তবে সংসদে বাজেট পেশের আগের দিন এই শুল্ক হ্রাসের কথা ঘোষণা সরকারের তরফে বড় সংকেত বলেই মনে করছেন এই শিল্পের সঙ্গে যুক্তরা।
অন্যদিকে, সরকারের এই সিদ্ধান্তে মোবাইল ফোন রপ্তানিও বৃদ্ধির সম্ভাবনা। ভারতে মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানিগুলির তরফে আর আগে বলা হয়েছিল, সরকার যদি যন্ত্রাংশের আমদানি শুল্ক কমিয়ে দেয় এবং কিছু ক্ষেত্রে তা একেবারে তুলে দেয়, তা হলে ভারত থেকে ফোন রপ্তানি আগামী দু'বছরে তিন গুণ বৃদ্ধি পেতে পারে। এদিকে ভারতের মোবাইল ফোন উৎপাদনকারী সংস্থাগুলি ২০২৪-এ ৫০ বিলিয়ন ডলার মূল্যের মোবাইল তৈরি করতে পারে বলে আশা এই শিল্পের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিদের।












Click it and Unblock the Notifications