মোবাইল নম্বরের পরিষেবা প্রদানকারীর পরিবর্তন! নিয়মের অদল-বদলে ট্রাই-এর সিলমোহর
এবার মোবাইল নম্বরের পরিষেবা প্রদানকারী সংস্থার পরিবর্তনের ক্ষেত্রে নিয়মও পরিবর্তন করা হল। পদ্ধতিকে দ্রুতগতি করতে সিদ্ধান্ত নিয়েছিল ট্রাই। তার পরেই এই পরিবর্তন।
এবার মোবাইল নম্বরের পরিষেবা প্রদানকারী সংস্থার পরিবর্তনের ক্ষেত্রে নিয়মও পরিবর্তন করা হল। পদ্ধতিকে দ্রুতগতি করতে সিদ্ধান্ত নিয়েছিল ট্রাই। তার পরেই এই পরিবর্তন। এখন থেকে একই সার্কেলের মধ্যে হলে দুদিন এবং অন্য সার্কেলে হলে পরিষেবা প্রদানকারী সংস্থার পরিবর্তনে ৪ দিন সময় লাগবে।

ট্রাই-এর তরফে ইউনিক পোর্টিং কোড পরিবর্তনের সময়কাল ১৫ দিন থেকে কমিয়ে ৪ দিন করা হয়েছে। তবে এর বাইরে রাখা হয়েছে জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর পূর্ব। পোর্টিং-এর জন্য অনুরোধ প্রত্যাহারের পদ্ধতিও সহজ করা হয়েছে।
টেলিকমিউনিকেশন মোবাইল নম্বর পোর্টেবিলিটি (সেভেন্থ অ্যামেন্ডমেন্ট) রেগুলেশন ২০১৮-এই পরিবর্তনের কথা উল্লেখ রয়েছে। বলা হয়েছে , পোর্টিং পদ্ধতিতে দ্রুতগতির এবং সুবিধাজনক করতে আগেকার পদ্ধতিতে বদল আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোর্টিং-এর জন্য সময়সীমা একই সার্কেলের ক্ষেত্রে ২ টি কাজের দিন। অন্য সার্কেলের ক্ষেত্রে ৪ টি কাজের দিন ধার্য করা হয়েছে।
কর্পোরেট পোর্টিং-এর ক্ষেত্রে আগে একটি চিঠিতে ৫০ টি নম্বর দিয়ে পরিবর্তন করা যেত। নতুন নিয়মে সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications