এই মাসের মধ্যে মোবাইল-আধার সংযোগ করতেই হবে, দিন বেঁধে দিল কেন্দ্র

৬ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত টেলিকম সংস্থার মোবাইল নম্বরের সঙ্গে গ্রাহকদের আধার নম্বর লিঙ্ক করতেই হবে।

আগামী বছরের ৬ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত টেলিকম সংস্থার মোবাইল নম্বরের সঙ্গে গ্রাহকদের আধার নম্বর লিঙ্ক করতেই হবে। সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র। পাশাপাশি ই-কেওয়াইসি ভেরিফিকেশন ও আধারের প্রামাণ্য তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় আবশ্যিকভাবে জমা করতে হবে বলেও জানানো হয়েছে।

এই মাসের মধ্যে মোবাইল-আধার সংযোগ করতেই হবে, দিন চূড়ান্ত হল

আদালতে ১১৩ পাতার এফিডেবিট জমা দিয়েছে কেন্দ্র। সেখানেই আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে মোবাইল-আধার লিঙ্ক করার কথা বলা হয়েছে। একইসঙ্গে আদালতে জানানো হয়েছে, আধারের জন্য খেতে না পেয়ে মৃত্যুর কোনও ঘটনা সারা দেশে ঘটেনি।

মোবাইলের সঙ্গে আধার নম্বর যোগ করার দিন সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে ঠিক হয়েছে। ফলে তা বদল হবে না। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যোগ দেওয়ার দিন বাড়িয়ে ৩১ মার্চ করে দেওয়া হয়েছে।

সর্বোচ্চ আদালতে আধার নিয়ে একগুচ্ছ মামলা চলছে। আধার গোপনীয়তা রক্ষার অধিকারকে খণ্ডন করছে বলে অভিযোগ উঠেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার যোগ নিয়ে কেন্দ্র জানিয়েছে, বর্তমানে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের মার্চ পর্যন্ত সময়সীমা দেওয়া হচ্ছে। তবে যারা এখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের আধার নম্বর অবশ্যই জমা দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+