মোদীর বাজেটে সুবিধা! মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ী মহলে

বাজেটে কর ছাড় দ্বিগুণ করায় অনেক ব্যবসায়ী খুশি। অন্য দিকে ব্যবসায়ীদের একাংশের অভিযোগ কেন্দ্রীয় বাজেটে ব্যবসায়ী শ্রেণিকে অবহেলা করা হয়েছে।

বাজেটে কর ছাড় দ্বিগুণ করায় অনেক ব্যবসায়ী খুশি। অন্য দিকে ব্যবসায়ীদের একাংশের অভিযোগ কেন্দ্রীয় বাজেটে ব্যবসায়ী শ্রেণিকে অবহেলা করা হয়েছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডারস-এর ন্যাশনাল প্রেসিডেন্ট বিসি ভারতীয়া এবং সেক্রেটারি জেনারেল প্রবীণ খাণ্ডেলওয়াল বলেছেন, বাজেটে সমাজের প্রত্যেক অংশের জন্য সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য কোনও সুবিধাই নেই।

বাজেট পর্যবেক্ষণে ব্যবসায়ী প্রতিনিধিরা

এদিন সিআইআই-এর সদর দফতরে ব্যবসায়ী প্রতিনিধিদের বাজেট পর্যবেক্ষণে দেখা যায়। তাঁদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।

কর ছাড়ে অনেক ব্যবসায়ী খুশি

কর ছাড়ের কারণে অনেক ব্যবসায়ী খুশি। ডিলয়েটের অন্যতম কর্তা নীরু আহুজা বলেছেন, কর ছাড়ের বিষয়টি তাঁরা আশা করেছিলেন। তিনি বলেছেন, যদি সব কিছু যোগ করা যায়, তাহলে বাৎসরিক আয়ে ৭.৫ লাখ পর্যন্ত কোনও কর দিতে হবে না। এটা অন্তবর্তীকালী বাজেট, সেইজন্য তিনি ১০-এ আট থেকে সাড়ে আট দিচ্ছেন বলে জানিয়েছেন।

অনেক ব্যবসায়ী ক্ষুব্ধ

কেন্দ্রীয় বাজেট দেখতে ভাল মনে হলেও ব্যবসায়ী শ্রেণিকে অবহেলা করা হয়েছে। এমনটাই বলল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডারস।
সংস্থার ন্যাশনাল প্রেসিডেন্ট বিসি ভারতীয়া এবং সেক্রেটারি জেনারেল প্রবীণ খাণ্ডেলওয়াল বলেছেন, বাজেটে সমাজের প্রত্যেক অংশের জন্য সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য কোনও সুবিধাই নেই। ব্যবসায়ীরা আশাবাদী ছিলেন, বাজেটে তাদের প্রতি নজর দেওয়া হবে। কিন্তু কোনও কিছুই নেই বাজেটে। ব্যবসায়ীরা এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ। যদিও কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডারস বলেছে, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+