Electric Car 2025: একবার চার্জ দিলেই যত খুশি ছোটা যাবে! 'ম্যাজিক' গাড়ি আনল Mercedes-Benz
Mercedes-Benz Electric Car 2025: দীর্ঘ প্রতীক্ষার অবসান! ভারতের বাজারে লঞ্চ করে গেল Mercedes-Benz এর ইলেকট্রিক G-Class। একেবারে দেশের মাটিতেই এই গাড়ির প্রোডাকশন করা হয়েছে। Mercedes এর নয়া এই Electric গাড়ি G580 -তে EQ প্রযুক্তি দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, নয়া এই গাড়িটি ভারতের অফ-রোডার গাড়ির তালিকায় যুক্ত হল। তবে প্রথম কোনও অফ-রোডার গাড়ি যা ইলেকট্রিক ভেরিয়েন্টে ভারতের বাজারে আনা হয়েছে। এক নজরে দেখে নেওয়া খুঁটিনাটি সমস্ত তথ্য-

Mercedes-Benz Electric Car 2025: G580 ইলেকট্রিক EQ এর রেঞ্জ-
Mercedes-Benz Electric Car এ 116 kWh ইউনিটের ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এই ব্যাটারি প্যাকে নয়া এই গাড়ি ৪৭০ কিমি পর্যন্ত ছুটবে বলে দাবি করা হয়েছে। G580 এর পাওয়ার সম্পর্কে বলতে গেলে এর শক্তি 587 hp এবং 1165 Nm টর্ক তৈরি হয়। শুধু তাই নয়, এই গাড়িতে আধুনিক সাসপেনশন দেওয়া হয়েছে। এছাড়াও রেঞ্জ গিয়ার বক্স রয়েছে বলেও প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে।
Mercedes-Benz Electric G580 গাড়িটি জলের মধ্যেও ছুটতে পারবেন। 850 mm পর্যন্ত জল থাকলে কোনও সমস্যা হবে না। যথেষ্ট দ্রুত ছুটতে পারবে। সবথেকে বড় বিষয় এই গাড়িতে আধুনিক প্রযুক্তি চাকায় দেওয়া আছে। যার মাধ্যমে চাকায় ভর করেই গাড়িটি ছুটতে পারবে।
Mercedes-Benz Electric Car 2025: ডিজাইন
Mercedes-Benz Electric Car 2025 গাড়িটির ডিজাইনে একাধিক বদল করা হয়েছে। বোনেটের ডিজাইনে বড় বদল আনা হয়েছে। চার্জিং কেবল হোল্ডার সহ একাধিক আপডেট করা হয়েছে নয়া এই গাড়িটিতে।
Mercedes-Benz Electric Car 2025: Off-Roader ইলেকট্রিক
Mercedes-Benz ইলেকট্রিক G Wagon এর দাম তিন কোটি টাকা। গত বছরের শেষের দিকে এই গাড়িটি প্রচুর বুকিং পেয়েছে। যা খবর, এই গাড়িটি G63 AMG এর তুলনায় কিছুটা সাশ্রয়ী হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে G580 এই সময়ের একমাত্র একটাই Off-Roader ইলেকট্রিক গাড়ি।












Click it and Unblock the Notifications