বিনা পেট্রোলেই ছুটবে Mercedes এর এই গাড়ি! AMG C 63 S E Performance লঞ্চ হতেই হুড়োহুড়ি
Mercedes AMG C 63 S E Performance: ভারতের মাটিতে একেবারে নতুন একটি গাড়ি লঞ্চ করল জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাণ সংস্থা Mercedes। ভারতের মাটিতে সংস্থার গাড়ির চাহিদা বাড়ছে। আর সেই কথা মাথায় রেখেই Mercedes AMG C 63 S E Performance লঞ্চ হয়েছে। যাতে একাধিক অ্যাডভান্সড ফিচার দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, রয়েছে হাইব্রিড ইঞ্জিনও। এক নজরে দেখে নিন Mercedes এর নতুন গাড়ি AMG C 63 S E Performance এর সমস্ত খুঁটিনাটি তথ্য-

- Mercedes AMG C 63 S E Performance: দাম
ভারতের মাটিতে Mercedes AMG C 63 S E Performance এর দাম পড়বে ১ কোটি ৯৫ লাখ টাকা। লঞ্চ করার সঙ্গে সঙ্গে গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে এই গাড়ি ডেলিভারি করা হবে বলেই খবর।
- Mercedes AMG C 63 S E এর পাওয়ারট্রেন-
Mercedes AMG C 63 S E Performance এর পাওয়ারট্রেন অনুযায়ী এতে 2.0- লিটার, ফোর সিলিন্ডার টার্বো-সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 476hp পাওয়ার এবং 545Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। ইঞ্জিনের সঙ্গে ৯ স্পিড অটোম্যাটিক গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। Mercedes এর এই সেডানে 6.1kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যার সাহায্যে বিনা পেট্রোলেই অন্তত ১৩ কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এই গাড়ি। মাত্র 3.4 সেকেন্ডে 0-100kph গতিতে পৌঁছে যেতে পারে এই গাড়ি। একাধিক ড্রাইভ মোড দেওয়া হয়েছে।
- Mercedes AMG C 63 S E Performance: ডিজাইন এবং ফিচার
এই গাড়ির ডিজাইন সম্পূর্ণ আলাদা। স্ট্যাডার্ড C-ক্লাস থেকে অনেকটাই আলাদা। এতে 20- ইঞ্চির অ্যালয় হুইল বেস দেওয়া হয়েছে। AMG-স্পেশাল স্টিয়ারিং হুইল দেওয়া হয়েছে। এছাড়াও Mercedes এর এই সেডানে 12.3 ইঞ্চির ইনফোটেনমেন্ট টাচস্ক্রিন এবং হেড আপ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুরক্ষার ক্ষেত্রে এই গাড়িতে ADAS ফিচারের সঙ্গে 7 এয়ারব্যাগ এবং এক 360 ডিগ্রি ক্যামেরা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications