পুরুষদের অন্তর্বাস বিক্রি কমছে! তাহলে কি ধাক্কার মুখে পড়তে চলেছে ভারতের অর্থনীতি
যেসব মানদণ্ডে অর্থনীতিকে ব্যাখ্যা করা হয় তার মধ্যে রয়েছে অন্তর্বাস বিক্রিও। ভারতে পুরুষদের অন্তর্বাস বিক্রি কমেছে। তাহলে কি ভারতের অর্থনীতি চাপের মধ্যে পড়তে চলেছে?
দেশের অর্থনীতি ঠিক কোন জায়গায় রয়েছে, তা নির্ধারণ করতে বেশ কিছু মানদণ্ড রয়েছে। সেই মানদণ্ডগুলির মধ্যে এমন কিছু ক্ষুদ্র জিনিস রয়েছে, যা অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। কেননা কোনও পণ্য কেনার বিষয়টি মানুষের আয়ের ওপরে নির্ভর করে।

পুরুষদের অন্তর্বাস বিক্রিও একটা পরিমাপ
দেশের অর্থনীতি নির্ভর করে বাণিজ্যের ওপরে। এক্ষেত্রে পুরুষদের অন্তর্বাস বিক্রিরও গুরুত্ব রয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন প্রধান অ্যালান গ্রিনস্প্যান বলেছেন, পুরুষদের অন্তর্বাস বিক্রি আর্থিক বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ পরিমাপ।

কেন অন্তর্বাস বিক্রিও একটা পরিমাপ
মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন প্রধান অ্যালান গ্রিনস্প্যান ব্যাখ্যা করে বলেছেন, কেন অন্তর্বাস বিক্রি আর্থিক বৃদ্ধির অন্যতম পরিমাপ। তিনি বলেছেন, অন্তর্বাস সব পুরুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলির যেমন বিভিন্ন আকার রয়েছে, আবার দামও বিভিন্ন। এটি প্রত্যেক মানুষের কাছেই আবশ্যক পণ্য বলেছেন তিনি। অ্যালান গ্রিনস্প্যান বর্তমান চাকরির বাজার এবং আয়ের ওপর ভিত্তি করে এই হিসেব করেছেন।

ভারতে পুরুষদের অন্তর্বাস বিক্রির অবস্থা
শেয়ার বাজারে ভারতে পুরুষদের অন্তর্বাস তৈরির কোম্পানিগুলির অবস্থা খুব একটা ভাল নয়। মোদ্দা কথায় তাদের পারফরম্যান্স এই মুহূর্তে বেশ খারাপ। সেই কারণে এই বিষয়টির প্রভাব ভারতীয় অর্থনীতির ওপরে পড়তে চলেছে কিনা, সেই ভয় অনেকে পাচ্ছেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, রূপা অ্যান্ড কোম্পানির বাজার কমেছে ৫১ শতাংশ, লাক্স ইন্ডাস্ট্রিজের ৫০ শতাংশ, পেজ ইন্ডাস্ট্রিজের ৭ শতাংশ। এই পরিস্থিতি অব্যাহত থাকলে, এটিকে সংকেত হিসেবেই দেখছেন বিশ্লেষকর।
ফলে পুরুষদের অন্তর্বাস বিক্রি কমে যাওয়ার অর্থ হল অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতে অন্তর্বাস বিক্রি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। যা বিশ্লেষকদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গণনা পদ্ধতিতে পরিবর্তন
সারা বিশ্বে ওই মুহূর্তে নারীরাও অর্থ উপার্জন করেন। আর নারীরাও অন্তর্বাস ব্যবহার করেন। সেই কারণে অ্যালান গ্রিনস্প্যান তাঁর গণনা পদ্ধতিতে পরিবর্তন করে শুধুমাত্র পুরুষদের অন্তর্বাস বিক্রির ওপর নির্ভর না করে মহিলাদের অন্তর্বাস বিক্রিকেও বিবেচনায় আনার কথা বলেছেন। যা আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে ম্যাট্রিক্সে পরিবর্তন আনবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications