Medicine Price: পয়লা এপ্রিল থেকে আরও দামী! তালিকায় রয়েছে ৮০০-র বেশি জীবনদায়ী ওষুধ
Medicine Price: পয়লা এপ্রিল থেকে জাতীয় প্রয়োজনীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলির দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় রয়েছে আটশোর বেশি ওষুধ। কোম্পানিগুলি ওষুধের দাম ০.০০৫৫ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে।
শিল্প ও বাণিজ্য মন্ত্রকের দেওয়া পাইকারি মূল্যসূচকের তথ্যের ওপরে ভিত্তি করে এবার ওষুধের মূল্যে বৃদ্ধি করা হয়েছে। যদিও ২০২২ ও ২০২৩ সালে ওষুধের দাম ১২ ও ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।

- সোমবার থেকে দামী হয়েছে ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, মেফেনামিক অ্যাসিজ, প্যারাসিটামল, মরফিনের মতো ব্যথা কমানোর ওষুধ।
- অ্যামিকাসিন, বেডাকুইলিন, ক্যারিথ্রোমাইসিন, ক্লোবাজাম, ডায়াজেপাম, লোরাজেপাম টিবি প্রতিরোধী ওষুধ।
- পয়লা এপ্রিল থেকে দামী হওয়া ওষুধের তালিকায় রয়েছে অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, বেনজিলপেনিসিলিন, সেফাড্রক্সিল, সেফাজোলিন, সেফট্রিয়াক্সোনের মতো অ্যান্টিবায়োটিকের।
- কোভিড প্রতিরোধী ওষুধের দামও এদিন থেকে বৃদ্ধি পাচ্ছে।
- অন্য যেসব ওষুধের দাম এদিন থেকে বাড়ছে, তার মধ্যে রয়েছে, ফলিক অ্যাসিড, আয়রন সুক্রোজ, হাইড্রক্সোকোবালামিন।
- পারকিনসন ও ডিমনেশিয়ার ওষুধ যেমন ফ্লুনারিজিন, প্রোপ্রানোলল, ডোনেপিজিল, আবাকাভীর, লামিভুডাইন, জিডোভুডাইন, নেভফিরাপাইন, রাল্টিগ্রাভির, ডলুটেগ্রাভির,রিটোনাভির মতো এইডসের ওষুধ।
- অ্যান্টিফাঙ্গাল ওষুধ যেমন ক্লোট্রিমাজোল, ফ্লুকোনাজোল, মুপিরোসিন, নাইস্টাটিন, টেরবিনাইফাইন।
- কার্ডিওভাসকুলার ওষুধ যেমন ডিলিটাজেম, মেটোপ্রোলল, ডিগক্সিন, ভেরাপ্রমিল, অ্যামলোডিপাইন, রামিপ্রিল, টেলমিসার্টেন।
- ম্যালেরিয়ার ওষুধ যেমন আর্টেসুনেট, আর্টেমেথার, ক্লোরোকুইন, ক্লিন্ডামাইসিন, কুইনাইন, প্রাইমাকুইন, ফাইভ ফ্লুরোরসিল, অ্যাক্টিনোমাইসিন ডি, অল ট্রান্স রেটিনোইক অ্যাসিড, আর্সেনিক ট্রাই অক্সাইড, ক্যালসিয়াম ফোলিনেটের মতো ক্যান্সারের চিকিৎসার ওষুধ।
- ক্লোরোহেক্সিডিন, ইথাইল অ্যালকোহল, হাইড্রোজেন পারঅক্সাইড, পোভিডিন আয়োডিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মতো জীবানুনাশক এবং হ্যালোথেন, আইসোফ্লুরেন, কেটামিন, নাইট্রাস অক্সাইডের মতো ওষুধের দামও এদিন থেকে বেড়েছে।
এদিকে বিভিন্ন সংগঠনের তরফ থেকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়েছে। তারা বলছে, ২০২৩ সালে এইরকমই প্রায় ৮০০ ওষুধের দাম বাড়ানোর ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বারবার ওষুধের এই মূল্যবৃদ্ধির ফলে দেশের অধিকাংশ মানুষ ওষুধের অভাবে চিকিৎসা না করাতে পেরে মৃত্যু মুখে পতিত হচ্ছেন।
অন্যদিকে, দেশের বড় বড় ফার্মা কোম্পানিগুলি প্রায় কয়েক হাজার কোটি টাকা নির্বাচনী বন্ড কিনে সেই টাকা দেশের রাজনৈতিক দলগুলিকে উপহার দিয়েছে। আর সাধারণ মানুষকে এর ফল ভোগ করতে হচ্ছে।












Click it and Unblock the Notifications