Medicine price cut: সস্তা হতে চলেছে ৭০ টি ওষুধ! তালিকায় রয়েছে কোনগুলি

Medicine Price Cut: ২০২৪-২৫-এর পূর্ণাঙ্গ বাজেট পেশের দুই সপ্তাহ পরে স্বস্তি পেতে চলেছে আমনজতা। ব্যথা কমানোর ওষুধ থেকে অ্যান্টিবায়োটিক, ৭০ টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমতে চলেছে।

অন্যবারের মতো এবারেই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারও এব্যাপারে সম্মতি জানিয়েছে। গত জুন মাসেও একদফা ওষুধের দাম কমিয়েছিল এনপিপিএ।

medicine

এনপিপিএ-র বৈঠকে যে ৭০ টি ওষুধের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ব্যথা কমানোর ওষুধ, অ্যান্টিবায়োটিক, জ্বর, ইনফেকশন, ডায়াবিটিজ, ব্লাড প্রেশার, হৃদরোগ, ডায়ারিয়া-সহ বিভিন্ন চিকিৎসার অন্তর্ভুক্ত ওষুধ। এছাড়াও এনপিপিএ স্পেশাল ফর্মুলেশনের ওষুধের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত জুন মাসে এনপিপিএ তাদের ১২৪ তম বৈঠকে ৫৪ টি ওষুধ এবং আটটি স্পেশাল ফর্মুলেশনের দাম বেধে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই তালিকায় ছিল মাল্টি ভিটামিন, ডায়াবেটিস, হার্ট এবং কানের রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। ফলে অনেকটাই স্বস্তি পান সাধারণ মানুষ।

জুন মাসে এনপিপিএ-র বৈঠকে যে ৫৪ টি ওষুধের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে ছিল ডায়াবিটিস, হার্ট, অ্যান্টিবায়োটিক, ভিটামিন ড়ি, মাল্টি ভিটামিন, কানের ওষুধ। এর আগে মে মাসেও অনেকগুলি প্রয়োজনীয় ওষুধের দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ছিল ৪১ টি সাধারণ ওষুধ এবং ছটি বিশেষ ওষুধ। অ্যান্টিবায়োটিক, মাল্টি ভিটামিন, ডায়াবিটিস, হার্ট সংক্রান্ত ওষুধের দাম মে মাসেও কমানো হয়েছিল। এছাড়াও লিভারের ওষুধ, গ্যাস-অ্যাসিডিটি, ব্যথানাশক, অ্যালার্জির ওষুধও মে মাসে সস্তা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+