Medicine Price Cut: ৫৪ টি প্রয়োজনীয় ওষুধের মূল্য হ্রাস! সাধারণ মানুষের জন্য স্বস্তি
Medicine Price Cut: ফের একবার বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এব্যাপারে ৫৪ টি ওষুধ এবং ফর্মুলেশনের দাম বেধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব ওষুধের দাম কমানো হয়েছে, তার মধ্যে রয়েছে মাল্টি ভিটামিন, ডায়াবেটিস, হার্ট এবং কানের রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। ফলে অনেকটাই স্বস্তি পেতে চলেছেন সাাধারণ মানুষ।
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির ১২৪ তম সভায় এই ওষুধগুলির দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে বিক্রি হওয়া ওষুধের দাম নির্ধারণ করে এই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। বৈঠকে ৫৪ টি ওষউধের ফর্মুলেশন ছাড়াও আটটি বিশেষ ওষুধের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনপিপিএ-র বৈঠকে যে ৫৪ টি ওষুধের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ডায়াবিটিস, হার্ট, অ্যান্টিবায়োটিক, ভিটামিন ড়ি, মাল্টি ভিটামিন, কানেরপ ওষুধ। এর আগে গত মাসেও অনেকগুলি প্রয়োজনীয় ওষুধের দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ছিল ৪১ টি সাধারণ ওষুধ এবং ছটি বিশেষ ওষুধর। অ্যান্টিবায়োটিক, মাল্টি ভিটামিন, ডায়াবিটিস, হার্ট সংক্রান্ত ওষুধের দাম গত মাসেও কমানো হয়েছিল। এছাড়াও লিভারের ওষুধ, গ্যাস-অ্যাসিডিটি, ব্যথানাশক, অ্যালার্জির ওষুধও গতমাসে সস্তা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এনপিপিএ-এর এই সিদ্ধান্ত থেকে কোটি কোটি মানুষ উপকৃত হতে পারে। কেননা বর্তমানে দেশে ডায়াবিটিস রোগীর সংখ্যাটা ১০ কোটির বেশি। ডায়াবিটিসের রোগীদের নিয়মিত ওষুধ খেতে হয়। সেই পরিস্থিতিতকে শুধু ডায়াবিটিসের ওষুধের দাম কমায় উপকৃত হতে চলেছেন প্রায় ১০ কোটি মানুষ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications