Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sealdah AC Local Train: একটা নয়, গরমে স্বস্তি দিতে শিয়ালদহ ডিভিশনের হাতে আসছে দুটি এসি লোকাল

Sealdah AC Local Train: দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে যাত্রীদের! পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনেও (Sealdah Division) ছুটবে শীততাপ নিয়ন্ত্রিত এসি লোকাল ট্রেন। চেন্নাই'য়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারিতে ১২ কোচের এই লোকাল ট্রেন তৈরি করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে নয়া এই ট্রেন হাতে পাবে পূর্ব রেলওয়ে।

তবে একটা নয়, দুটি এসি লোকাল ট্রেন শিয়ালদহে আসবে বলে খবর। রেলের তরফে সরকারি ভাবে কিছু না জানানো হলেও পূর্ব রেল সূত্রে এমনটাই খবর। যদিও এই দুটি লোকাল ট্রেন (Sealdah AC Local Train) কোন রুটে চলবে তা এখনও চূড়ান্ত করা হয়নি এখনও। এমনকী টাইমটেবিল কিংবা ভাড়া কত হবে সে বিষয়েও কোনও ভাবনা এখনও রেল আধিকারিকরা করেননি বলেই জানা যাচ্ছে।

Sealdah AC Local Train

Sealdah AC Local Train: নারকেলডাঙা কোচিং ইয়ার্ডে থাকবে এই ট্রেন

প্রাথমিকভাবে এসি লোকাল ট্রেনগুলি (Sealdah AC Local Train) কলকাতায় পৌছলে সেগুলি নারকেলডাঙা কোচিং ইয়ার্ডে রাখা থাকবে। একেবারে আধুনিক প্রযুক্তিসমন্ন হবে এই ট্রেন। নারকেলডাঙা কোচিং ইয়ার্ডে রেখেই ট্রায়াল রান করা হবে ওই ট্রেনের। যা খবর, ছোট রুটে প্রাথমিক ভাবে ট্রায়াল রান করা হবে। তা সম্পন্ন হলেই শিয়ালদহ ডিভিশনের কোন রুটে এসি ট্রেন চালানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

তবে এক্ষেত্রে শিয়ালদহ এবং কৃষ্ণনগরের মধ্যে একটি এসি লোকাল ট্রেন চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিন আগে এই বিষয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার একটি ইঙ্গিতও দিয়েছিলেন।

Sealdah AC Local Train: আধুনিক প্রযুক্তি নির্ভর ট্রেন

মুম্বই সহ দেশের একাধিক রুটে এসি লোকাল ট্রেন চলে। বাংলাতেও যাতে এমন সুবিধা থাকে সে বিষয়ে দীর্ঘ সময় ধরে চেষ্টা করছিলেন রেল আধিকারিকরা। এমনকী যেভাবে গরম বাড়ছে তাতে আরামদায়ক সফর হতে এসি লোকাল ট্রেনের দাবি উঠছিল। অবশেষে দুটি রেক হাতে পাচ্ছে পূর্ব রেল। এমনটাই দাবি একাধিক সংবাদমাধ্যমের। যেগুলি একেবারে আধুনিক প্রযুক্তি নির্ভর। শুধু তাই নয়, ঘণ্টায় ১০০ কিমি গতিতে ছুটতে পারে।

পাশাপাশি দরজা খোলা এবং বন্ধ হবে স্বয়ংক্রিয়ভাবেই হবে। অর্থাৎ স্টেশনে দাঁড়ালেই কোচের দরজা খুলে যাবে। আবার স্টেশন ছাড়লেই বন্ধ হয়ে যাবে। ১০০০ এরও বেশি যাত্রী নিয়ে ছোটার ক্ষমতা আছে। পাশাপাশি সিসিটিভি, টক ব্যাক সহ সমস্ত আপডেটড ফিচার পাওয়া যাবে এই এসি লোকাল ট্রেনে (Sealdah AC Local Train) ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+