WagonR Waltz Limited Edition লঞ্চ করে দিল Maruti! এরপরেও টাটা'র গাড়ি কিনতে ছুটবেন
Maruti WagonR Waltz Limited Edition: দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা Maruti। সংস্থার অন্যতম বিক্রিত গাড়িগুলির মধ্যে একটি WagonR। কিছুদিন আগেই WagonR এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করে Maruti। যা বেশ নজর কেড়েছে ইতিমধ্যেই।
এবার গ্রাহকদের পছন্দের কথা ভেবে Maruti WagonR Waltz Limited Edition লঞ্চ হল। স্টাইল, ডিজাইন থেকে শুরু করে একাধিক অ্যাডভান্সড ফিচার এতে যোগ করা হয়েছে। আগের তুলনায় Maruti WagonR Waltz অনেক বেশি প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। দামও একেবারে আয়ত্তের মধ্যে।

- Maruti WagonR Waltz Limited Edition: ফিচার
Maruti WagonR Waltz Limited Edition-এ 6.2- ইঞ্চির টাচস্ক্রিন মিউজিক সিস্টেম দেওয়া হয়েছে। সামনে ফ্রন্ট ক্রিম গ্রিল দেওয়া হয়েছে। এছাড়াও ফগ ল্যাম্প, আর্চ ক্ল্যাডিং, বাম্পার প্রটেক্টর, সাইড স্কার্ট এবং বডি সাইড মোল্ডিংয়ের মতো একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছে। WagonR Waltz -এ কেবিনে নতুন ডিজাইন দেওয়া হয়েছে। ফ্লোর ম্যাটেও বড় চমক থাকবে বলে দাবি মারুতির। শুধু তাই নয়,নতুন সিট কভার, সিকিউরিয়টি সিস্টেম, রিভার্স পার্কিং ক্যামেরার সঙ্গে ইন্টিরিয়তর স্টাইলিং কিট দেওয়া হয়েছে।
- Maruti WagonR Waltz Limited Edition: ইঞ্জিন এবং পাওয়ার
Maruti WagonR Waltz Limited Edition এর ইঞ্জিনে তেমন কোনও বদল থাকছে না। এই গাড়িতে 1.0- লিটার এবং 1.2- লিটার K- সিরিজ পেট্রোল ইঞ্জিন অপশন রয়েছে। একই সঙ্গে 1.0- লিটার পেট্রোল মোটরের সঙ্গে CNG ভেরিয়েন্টেও পাওয়া যাবে এই গাড়ি। এর ইঞ্জিন 5- স্পিড ম্যানুয়াল এবং AMT এর সঙ্গে পাওয়া সম্ভব। তবে Maruti WagonR CNG ভেরিয়েন্টে শুধুমাত্র ম্যানুয়াল গিয়ারবক্স অপশন দেওয়া হয়েছে। এছাড়াও এই গাড়িতে এয়ারব্যাগ, EBD এর সঙ্গে ABS, ESC এবং হিল হোল্ডের মতো ফিচার পাওয়া সম্ভব।
- Maruti WagonR Waltz Limited Edition: দাম
Maruti WagonR Waltz Limited Edition এর তিনটি ভেরিয়েন্ট আছে। আর তা হল - Lxi, VXi এবং ZXi। Limited Edition এ এক্স শরুম দাম 5.65 লাখ। উৎসবের আগেই কিনে ফেলুন এই গাড়ি। আর অপেক্ষা কেন। তবে কলকাতায় গাড়িটির দাম কিছুটা আলাদা হতে পারে। এই বিষয়ে আরও জানতে যে কোনও ডিলার কিংবা শরুমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বুকিং অপশন খুব শীঘ্রই খুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications