Maruti Wagon R CNG নাকি 2024 Renault, কোনটা সস্তা! কোন গাড়িটা কিনলে সুবিধা পাবেন ক্রেতারা?

Maruti Wagon R CNG Vs 2024 Renault: ভারতের বাজারে সবসময় সস্তার গাড়ির চাহিদা অনেক বেশি! আর সেই চাহিদার কথা সবসময় মাথায় রাখতে হয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে। আর তাই নয়, এখন ৮ লাখ টাকারও কমে সিএনজি অপশন গাড়ি বাজারে পাওয়া যাচ্ছে। সম্প্রতি 2024 Renault Kwid লঞ্চ করেছে। যা ৮ লাখের মধ্যে।

এই প্রাইস রেঞ্জে আবার Maruti Wagon R -এর মতো গাড়িও চলে আসবে। কার্যত মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকা এই দুটি গাড়ির (Maruti Wagon R CNG Vs 2024 Renault) মাইলেজ এবং বৈশিষ্ট্য জেনে নিন এক নজরে-

Maruti Wagon

  • Maruti Wagon R CNG Vs 2024 Renault: সিএনজি অপশন আছে?

Maruti এর অন্যতম বিক্রিত গাড়ি Wagon। নয়া ভেরিয়েন্ট R VXI 1.0 CNG এর এক্স শোরুম প্রাইস 6.90 লাখ টাকা। তবে নয়া Renault Kwid এর এক্স-শোরুম দাম পড়বে 4.69 লাখ টাকা। তবে Renault Kwid এ সিএনজি অপশন নেই। তবে Maruti Wagon R VXI 1.0 সিএনজি অপশন আছে। দুটি গাড়িই (Maruti Wagon R CNG Vs 2024 Renault) ফাইভ সিস্টার হ্যাচব্যাক সেগমেন্টের রয়েছে।

  • Maruti Wagon R CNG Vs 2024 Renault: মাইলেজ কোন গাড়িতে বেশি

Maruti Wagon R cng -তে 34.05 km/kg মাইলেজ পাওয়া যায়। Renault Kwid এর আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে। আর সেই মতো দীর্ঘ রাস্তায় 21.7 kmpl থেকে 22 kmpl পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। গ্রাহকরা দুটি গাড়িতেই (Maruti Wagon R CNG Vs 2024 Renault) অটোমেটিক এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের সুবিধা পাবেন।

  • Maruti Wagon R CNG Vs 2024 Renault: একাধিক রঙের অপশন

Maruti Wagon R সিএনজি ভেরিয়েন্টে 998 cc এর শক্তিশালী ইঞ্জিন দিয়েছে। অন্যদিকে Renault Kwid -এ 999 cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। দুটি গাড়িতেই পেট্রোল ইঞ্জিন ব্যবহর করা হয়েছে। অন্যদিক গ্রাহকদের পছন্দকে গুরুত্ব দিয়ে একাধিক রঙের অপশন রাখা হয়েছে। Maruti Wagon R-এ 7 টি রঙের অপশন দেওয়া হয়েছে। অন্যদিকে Renault Climber ট্রিমে স্পোর্টস লুক এবং ডুয়েল কালার অপশন দিয়েছে সংস্থা।

  • Maruti Wagon R cng এর আরও ফিচার

3 সিলিন্ডার ইঞ্জিন গাড়ি। যা হাই-স্পিড দিতে সক্ষম।
গাড়িটি 5300 rpm-এ 56 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম।
এটি একটি ফরোয়ার্ড হুইল ড্রাইভ গাড়ি, যা খারাপ রাস্তাতেও আরামদায়ক সফর
5 স্পিড ট্রান্সমিশন অপশন দেয়।

  • Renault -এ আছে একগুচ্ছ অপশন

গাড়িটির টপ মডেলটির এক্স-শোরুমের দাম 6.45 লাখ টাকা। এতে চারটি ট্রিম পাওয়া যায়।
সুরক্ষার জন্যে চারটি এয়ারব্যাগ এবং স্টিয়ারিং মাউটেন্ড ওডিও কন্ট্রোল সিস্টেম রয়েছে।
Renault Kwid-এ LED DRLs স্মার্ট লুক দিতে সক্ষম।
গাড়িটির শক্তি 67 bhp এবং পিক টর্ক 91 Nm তৈরি করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+