EMI and Down Payment: সবথেকে কম, মাত্র এক লাখেই কিনুন Maruti Suzuki Wagon R! মাইলেজ ৩৪ কিমির বেশি
Maruti Suzuki Wagon R CNG on EMI and Down Payment: মধ্যবিত্তের কাছে গাড়ির স্বপ্ন মানেই Maruti Suzuki! বাজেট ফ্রেন্ডলি একাধিক গাড়ির ভান্ডার দেশের বৃহত এই গাড়ি নির্মান সংস্থার কাছে। Alto থেকে Wagon R! সংস্থার একাধিক গাড়ি বিক্রির নিরিখে এক থেকে ১০ এর মধ্যে থাকে। আপনিও যদি গাড়ি কেনার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই বেস্ট অপশন হতে পারে Maruti Suzuki।
গত কয়েকমাস আগেই Maruti Suzuki Wagon R CNG ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। সংস্থার অবশ্যই অন্যতম সাশ্রয়ী একটি গাড়ি। আকর্ষণীয় EMI এবং Down Payment অপশন রয়েছে। আর এর সাহায্যে খুব সহজেই এই গাড়ি কিনতে পারবেন। রইল খুঁটিনাটি সমস্ত তথ্য-

- Maruti Suzuki Wagon R EMI and Down Payment: বেস মডেল LXI CNG
Maruti Suzuki এর বেস মডেল Wagon R LXI CNG। সব মিলিয়ে এই গাড়ির অন রোড দাম পড়বে ৬ লাখ ৪৫ হাজার টাকার কাছাকাছি। তবে কলকাতা সহ দেশের অন্যান্য শহরগুলির ক্ষেত্রে আলাদা হবে। যদি দিল্লিতে WagonR-এর এই CNG ভেরিয়েন্টটি কেনার কথা ভাবেন তাহলে এর বেস মডেলটি মাত্র ১ লাখ টাকার ডাউন পেমেন্ট দিয়ে কেনা যাবে।
- Maruti Suzuki Wagon R CNG on EMI and Down Payment: লোন সংক্রান্ত তথ্য
Wagon R LXI CNG এর জন্য পাঁচ বছরের জন্য লোন পেয়ে যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্কে সুদের হার হবে 9.8 শতাংশ। পাঁচ বছরের হিসাবে পাঁচ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। এক্ষেত্রে মাসে 11 হাজার টাকা EMI দিতে হবে ক্রেতাকে। সব মিলিয়ে গ্রাহককে মোট 6 লাখ 91 হাজার টাকা মেটাতে হবে। এই বিষয়ে আরও জানতে কলকাতার যে কোনও Maruti Suzuki ডিলার কিংবা শোরুমে গিয়ে যোগাযোগ করতে পারেন।
বলে রাখা প্রয়োজন, ভারতের বাজারে থাকা Maruti Suzuki Wagon R CNG একটি সাশ্রয়ী মূল্যের সিএনজি হ্যাচব্যাক। Maruti Suzuki Wagon R CNG এর দুটি ভেরিয়েন্ট আছে। একটি হল LXI। অন্যটি হল - VXI। এর এক্স শোরুম দাম পড়বে 7.23 লাখ টাকা।
- Maruti Suzuki Wagon R CNG: পাওয়ার ট্রেন এবং ফিচার
Maruti Suzuki Wagon R CNG -তে 1.0 লিটারের কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 57bhp সর্বোচ্চ পাওয়ার এবং 89Nm টর্ক জেনারেট করতে পারে। এতে 5-স্পিড ম্যানুয়াক এবং 5- স্পিড অটোম্যাটিক গিয়ারবক্স অপশন দেওয়া হয়েছে। এর মাইলেজ 32.52 কিমি কিলোগ্রাম থেকে শুরু হয়ে। সর্বোচ্চ 34.05 কিমি/কিলোগ্রাম পর্যন্ত মাইলেজ মিলতে পারে।












Click it and Unblock the Notifications