Google Pay, PhonePe users: স্মার্টফোনে কাজ হচ্ছে না UPI! কেন? আসল তথ্য জানাল NPCI
Google Pay, PhonePe users: কাজ করছে না ইউপিআই (UPI)! লেনদেন করতে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। বুধবার সন্ধ্যা থেকেই PhonePe, Paytm, Google Pay কাজ করা বন্ধ করে দিয়েছে। এমনকী লেনদেন করতে বারবার সমস্যা মধ্যেই ইউজারদের পড়তে হচ্ছে বলেও দাবি। ডাউনডিটেক্টর ডেটা দেওয়া পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৭টার পর থেকে সমস্যা তৈরি হয়। যেখানে এক হাজারেরও বেশি ইউজার UPI বিভ্রাটের কথা জানিয়েছেন বলে জানা যাচ্ছে।
ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ইতিমধ্যে UPI এর দায়িত্বে NPCI এর তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সংস্থার তরফে এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছেন (Google Pay, PhonePe users) ।

NPCI জানাচ্ছে, সাময়িক ভাবে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে, যার ফলে UPI-এর ইউজাররা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ইউজারদের ভোগান্তির জন্য NPCI এর তরফে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে।
বলে রাখা প্রয়োজন, করোনার পর থেকেই দেশে নগদে লেনের চাহিদা কমেছে। ডিজিটাল লেনদেন বেড়েছে। দেশের একটা বড় অংশ এখন PhonePe, Paytm, Google Pay এর মাধ্যমে লেনদেন করে থাকেন। বাজার হোক কিংবা অটো ভাড়া দেওয়ার ক্ষেত্রেও ডিজিটাল লেনদেন হচ্ছে। ফলে ডিজিটাল লেনদেন ছাড়া একেবারে অচল সাধারণ মানুষ।
NPCI had faced intermittent technical issues owing to which UPI had partial decline. The same has been addressed now and the system has stabilised. Regret the inconvenience.
— NPCI (@NPCI_NPCI) March 26, 2025
এই অবস্থায় হঠাত করে একসঙ্গে কোনও অ্যাপ (Google Pay, PhonePe users) কাজ না হওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েন সাধারণ মানুষ। এই নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিমও ভাইরাল হয়ে গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications