সামনে বাজেট, সঙ্গে একাধিক রাজ্যে নির্বাচন ও লোকসভা ভোট, কড়া চ্যালেঞ্জের মুখে মোদী সরকার
সামনে পড়ে রয়েছে মাত্র একটিমাত্র বাজেট। যা করার তাতেই করতে হবে। ২০১৪ সালে লোকসভা ভোটে যে অংশ প্রধানমন্ত্রী পদে বসিয়েছে নরেন্দ্র মোদীকে, তাঁদের জন্য কিছু এই বাজেটে করতে না পারলে সামনের ভোটে অসুবিধা আছে।
সামনে পড়ে রয়েছে মাত্র একটিমাত্র বাজেট। যা করার তাতেই করতে হবে। ২০১৪ সালে লোকসভা ভোটে যে অংশ প্রধানমন্ত্রী পদে বসিয়েছে নরেন্দ্র মোদীকে, তাঁদের জন্য কিছু এই বাজেটে করতে না পারলে সামনের ভোটে অসুবিধা আছে কেন্দ্রের শাসক দলের। তবে তার আগে পেরতে হচ্ছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন।

বড় শিক্ষা
রাজ্য নির্বাচনগুলির মধ্যে গুজরাতে বেশ বড় শিক্ষা পেয়েছে বিজেপি সরকার। গ্রামীণ গুজরাতের বড় অংশের মানুষ মোদীর দিক থেকে মুখ ফিরিয়েছে। অথচ ঘটনা হল ভারতের ৬৮ শতাংশ মানুষ এখনও গ্রামের বাসিন্দা। এবং ইতিহাস বলছে, শুধু শহরের মানুষের উপরে ভরসা করে বেশিদিন কেউ নির্বাচনে জিতে থাকতে পারেননি।

গ্রামে ফোকাস
দেশের বিভিন্ন গ্রামে নানা ঘটনায় অসন্তোষ বাড়ছে। কেন্দ্রের সরকার তা ভালো করেই জানে। আর সেজন্যই গ্রামীণ ভারতে ফোকাস করতে চাইছে কেন্দ্র। এবারের বাজেটেও তাই বারবার করে কৃষকদের উপরে ফোকাস করার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কৃষির উন্নতিতে জোর দিয়ে উন্নয়নমুখী বাজেট পেশ করতে চাইছেন তিনি।

কর্মসংস্থান
এর পাশাপাশি রয়েছে মধ্যবিত্তদের খুশি করার দায়িত্ব। আয়করে ছাড় বাড়িয়ে মোদী সরকার সেপথে হাঁটবে তো অবশ্যই, তবে কোন খাতে কতটা ছাড় দিলে মধ্যবিত্তের মন জয় করতে পারবে মোদী সরকার তা অবশ্যই দেখতে হবে।

জেটলির দাওয়াই
অবশ্যই কর্মসংস্থানের বিষয়টিও বাজেট পেশের সময়ে ভাবতে হবে মোদী সরকারকে। গ্রামীণ জনসংখ্যা ও বেকারদের জন্য নানা প্রকল্প মোদী চালু করেছেন তবে ২০১৪-১৫ সালে খরার কারণে বেশ কয়েকটি প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। গ্রামে কৃষকের আত্মহত্যার ঘটনা বেড়েছে আগের চেয়ে। এগুলি অবশ্যই চ্যালেঞ্জে ফেলবে মোদী সরকারকে।












Click it and Unblock the Notifications