Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Business Idea: মোমো বিক্রি করে ৪০০ কোটির টার্নওভার কলকাতার ছেলের! শুরু করুন আপনিও এই ব্যবসা

Business Idea: মোমো খেতে কে না ভালোবাসে! আর তা যদি Wow Momo এর, তাহলে তো কথাই নেই। খাদ্যরসিকদের কাছে ওয়াও মোমো বেশ পছন্দের। কলকাতা তো বটেই, গোটা দেশেই Wow Momo তাদের একাধিক দোকান খুলেছে।

কিন্তু মোমো তো খান এই দোকানের? কিন্তু মালিক কে জানেন? শুধু মোমো বিক্রি করে ২০০০ কোটি টাকার কোম্পানি দাঁড় করিয়ে দিয়েছে সে। কিন্তু কীভাবে? খুবই সহজ ছিল পুরো বিষয়টি করা?

Wow Momo

Business Idea: Wow Momo ফাউন্ডার কে?

সব বাবা-মা চান তাঁর সন্তান যেন মানুষ হয়। আর সেই ভাবনা থেকে ছোট থেকে সন্তানকে সঠিক শিক্ষা দেন তাঁরা। বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ভালো চাকরি করে মোটা বেতন যাতে পায় সেই ভাবনা থাকে অভিভাবকদের।

একটা ভালো জীবন সন্তান কাটাক। সেটাই তো চান তাঁরা। আর সেই ভাবেই শুরু করে ছিলেন সাগর দারওয়ানি (Sagar Daryani)। যিনি কিনা Wow Momo এর ফাউন্ডার। তাঁর মোমোর ব্যবসা খাবারে জগতে একেবারে ঝড় তুলে দিয়েছে।

Business Idea: ২০০৮ সালে শুরু হয়

ছেলে ব্যবসা শুরু করুক মোটেই চাননি সাগর দারওয়ানি (Sagar Daryani) বাবা-মা। কিন্তু সাগরের মাথায় সে সময় অন্য কিছুই ঘুরছিল। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেক থেকে স্নাতক। আর সেই সময় থেকেই মোমো বিক্রি করবেন বলে ঠিক করেন।

সেই সময় Momo এর তেমন প্রচার ছিল না। কিছু মাত্র শহরের ফাস্ট ফুড সেন্টারেই তা বিক্রি হত। আর সে পরিকল্পনা শুরু করে দেন সাগর। আর ২০০৮ সালে Wow Momo তৈরি করে সে। সেই সময় ছেলে মোমো বিক্রি করবে মোটেই মেনে নিতে পারেননি বাবা। কিন্তু আজ সেই সংস্থাই ২০০ কোটি টাকার ব্যবসা করছে।

Business Idea: সঙ্গে ছিল এক বন্ধু

কলকাতায় সাগর তাঁর এক বন্ধু বিনোদ কুমারের সঙ্গে B.Com পড়াই করে। আর সেই সময় তাঁর সঙ্গেই মোমোর একটি ছোট দোকান খোলেন সাগর। অল্প দিনেই Wow Momo স্বাদ মানুষের বেশ পছন্দ হয়। দোকানে ভী(ড় বাড়তে শুরু করে। ব্যবসা বাড়লেও প্রথম দুই বছর ফান্ড এবং ওয়ার্কফোর্স সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয় সাগরকে।

কিন্তু সে হার মানেনি। ব্র্যান্ড প্রমোশনে নতুন ভাবে ভাবতে শুরু করে সাগর। এমনকি শুধু স্টিম মোমো নয়, ফ্রাই মোমো সহ একাধিক মোমো নিয়ে আসে সে। আর সেটাই সাগরের ব্যবসার মোড় ঘুরিয়ে দেয়।

Business Idea:বাড়তে শুরু করে আয়

কোম্পানির আয় গত অর্থবছরে ২২২ কোটি ছিল। কিন্তু ২০২৩ অর্থবছরে ৪০০ কোটি টাকার বেশি টার্নওভার হয়েছে। সাগর জানিয়েছেন, গত এক বছরে সংস্থা ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তাও নয়, সারা দেশে ১৯০ টি নতুন মোমোর আউটলেট খোলা হয়েছে বলেও জানিয়েছে সে। আরও ১৫০ থেকে ১৮০ টি আউটলেট খোলার পইরিকল্পনা আগামী বছর অর্থাৎ ২০২৪ এর মধ্যে আসছে। এমনকি Wow! চিকেনও বেশ জনপ্রিয় হয়েছে। ইতিমধ্যে মোটা অঙ্কের ফান্ডও সংস্থা জোগাড় করে ফেলেছে।

Business Idea: কীভাবে শুরু করবেন এই ব্যবসা

ওয়াও মোমো বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার! আপনিও শুরু করতে পারেন এই ব্যবসা। এজন্যে Wow Momo ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন। এজন্যে নির্দিষ্ট টাকার বিনিময়ে এই ফ্র্যাঞ্চাইজি পেতে পারেন। অন্যদিকে নিজেও এমন ব্যবসা শুরু করতে পারেন। সামনেই উৎসবের মাস। আর এই সময় মানুষ 'অনিয়ম' করেই চলতে ভালোবাসে। ফলে মোমো বিক্রি করে শুরু করতে পারেন প্রথম ব্যবসা। তবে প্রথমদিন থেকেই তৈরি করুন নিজের একটা ব্র্যান্ড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+