নতুন উদ্যোগে শুরু হতে চলেছে মমতার সরকারের 'দুয়ারে মদ' প্রকল্প! চার সংস্থার সঙ্গে চুক্তির অপেক্ষা

নতুন উদ্যোগে শুরু হতে চলেছে মমতার সরকারের 'দুয়ারে মদ' প্রকল্প! চার সংস্থার সঙ্গে চুক্তির অপেক্ষা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার 'দুয়ারে সরকার' (Duare Sarkar) চালু করছিল ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই। আর করোনা পরিস্থিতিতে পাড়ায় শিক্ষালয়ের কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এবার পাকাপাকিভাবে 'দুয়ারে মদ' (wine at door) পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে রাজ্যের আফগারি দফতর।

পরিষেবা শুরু হয়েছিল গত অগাস্টে

পরিষেবা শুরু হয়েছিল গত অগাস্টে

দুয়ারে মদ পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা রাজ্য সরকার শুরু করেছিল গত অগাস্টে। তবে এই কাজটি করতে হত বিভিন্ন মদের দোকানকে। এলাকায় থাকা মদের দোকানগুলি নিজেদের কর্মীদের মাধ্যমে অর্ডার মতো রাম, হুইস্কি, বিয়ার পৌঁছে দিত। লোকবলের অভাবেই কার্যত সেই পরিষেবা সব জায়গায় শুরু করা যায়নি।

 এবার পাকাপাকি পরিষেবা

এবার পাকাপাকি পরিষেবা

করোনা পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের আয় যেখানে তলানিতে, সেখানে রাজ্যের কোষাগার অনেকটাই ভরাচ্ছে আফগারি দফতর। সঠিকভাবে কাজ করতে পারলে এর মাধ্যমে কোষাগার যে আরও ভরানো যায় তা বিলক্ষণ জানেন রাজ্যের আধিকারিকরা। সেই দিকে লক্ষ্য রেখেই এবার 'দুয়ারে মদ' পরিষেবা পাকাপাকিভাবে চালু করতে চায় আফগারি দফতর। রাজ্য সরকার ই-রিটেল সংস্থার সঙ্গে চুক্তি করে পাকাপাকিভাবে পরিষেবা শুরু করতে চায়।

পরিষেবা দিতে বাছা হয়েছে ৪ টি সংস্থাকে

পরিষেবা দিতে বাছা হয়েছে ৪ টি সংস্থাকে

আফগারি দফতর তাদের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশনের মাধ্যমে ই-রিটেলে আগ্রহীদের জন্য প্রস্তাব রেখেছিল। সেখানে বলা হয়েছিল, অনলাইনে সুরাপ্রেমীদের কাছ থেকে অর্ডার নিয়ে, তা বিভিন্ন খুচরো দোকান থেকে কিনে তা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে। তবে সেখানে শর্ত দেওয়া হয়েছিল, নির্দিষ্ট বয়সের ওপরেই তা সরবরাহ করা যাবে। বেশ কিছু আবেদনপত্র জমা পড়েছিল। সেগুলির মধ্যে থেকে ইতিমধ্যেই চারটি সংস্থাকে বাছাই করা হয়েছে। এই চারটি সংস্থার মধ্যে একটি কলকাতা, বাকি তিনটি সংস্থা দেশের তিনটি মেট্রো শহরের। তবে কোন সংস্থা কোথায় কাজ করবে, তা এখনও নির্ধারণ করা হয়নি বলেই জানা গিয়েছে।

এপ্রিল মাস থেকে পরিষেবা শুরুর চিন্তা

এপ্রিল মাস থেকে পরিষেবা শুরুর চিন্তা

যে চারটি সংস্থাকে বাছা হয়েছে, তাদের সঙ্গে চুক্তি হওয়ার কথা ফেব্রুয়ারিতে। সূত্রের খবর অনুযায়ী, আগামী এপ্রিলে অর্থাৎ নতুন আর্থিক বছরের শুরুতেই নতুন এই পরিষেবা পাকাপাকিভাবে শুরু করার লক্ষ্য রাখা হয়েছে। তবে বাড়িতে বসে মদ পেতে কত বেশি টাকা দিতে হবে তা এখনও জানা যায়নি। আগে যে পরিষেবা শুরু করা হয়েছিল, সেখানে বাড়িতে বসে মদের বোতল পেতে অনেকটাই বেশি খরচ করতে হত সুরাপ্রেমীদের। সেই কারণে অনেকেই আগেকার পরিষেবা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+