সুকন্যা সমৃদ্ধি যোজনায় বড় পরিবর্তন, ...না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে
কেন্দ্রীয় সরকারের চালু করা জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। কন্যা সন্তানদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা দিতে এই প্রকল্প যথেষ্টই উল্লেখযোগ্য। কন্যার শিক্ষা কিংবা বিয়ের জন্য অর্থের ব্যবস্থা করতে সক্ষম এই প্রকল্পে এখন শুধুমাত্র পিতামাতা কিংবা আইনি অভিভাবকরা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন।
কন্যা সন্তানদের ভবিষ্যতের কথা মাথার রেখে নরেন্দ্র মোদী সরকার ২০১৫ সালে সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু করে। সরকারি এই প্রকল্পে মাত্র ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। সরকার এই প্রকল্পে সুদ দিয়ে থাকে ৮.২ শতাংশ। এটি একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। যা কন্যাদের কোটিপতি পর্যন্ত বানাতে পারে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টগুলি জাতীয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীন খোলা হয়। নতুন নিয়ম অনুসারে, যদি কোনও কন্যার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এমন কোনও ব্যক্তি খুলে থাকেন, যিনি আইনগত অভিভাবক নন, তাহলে তাঁকে ওই অ্যাকাউন্টটি বাবা-মা কিংবা আইনি অভিভাবকের কাছে স্থানান্তর করতে হবে। যদি তা না হয়, তাহলে এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। পয়লা অক্টোবর, ২০২৪ থেকে এই পরিবর্তন কার্যকর হবে।
এসএসওয়াই স্কিমে ত্রৈমাসিকের ভিত্তিতে সুদ নির্ধারিত হয়। যদি কোনও ব্যক্তি পাঁচ বছর বয়সে মেয়ের নামে অ্যাকাউন্ট খোলের এবং ব্রাষিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়ের বয়স যখন ২১ হবে, তখন তার প্রাপ্তি হবে ৬৯ লক্ষ টাকার বেশি।
পনেরো বছরের জন্য বার্ষিক ১.৫ লক্ষ টাকা করে বিনিয়োগ হলে মোট বিনিয়োগ হবে ২২,৫০,০০০ টাকা। এর ওপরে ৮.২ শতাংশ হারে সুদ হলে সুদের মোট পরিমাণ হবে ৪৬,৭৭, ৫৭৮ টাকা। অর্থাৎ কন্যার বয়স ২১ বছর হলে মোট পাবেন ৬৯, ২৭, ৫৭৮ টাকা।
এই স্কিমে আয়কর আইনের ৮০ সি ধারার অধীনে বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। কন্যা বয়সে পরিণত হওয়ার পর অর্থাৎ ১৮ বছর বয়স হওয়ার পরে ওই অ্যাকাউন্ট থেকে পড়াশোনার জন্য প্রথম টাকা তোলা যাবে। শিক্ষার জন্য অ্যাকাউন্টে জমা থাকা ব্যালেন্সের মাত্র ৫০ শতাংশ তোলা যায়। তবে প্রমাণ হিসেবে শিক্ষা সংক্রান্ত নথি জমা দিতে হয়। বছরে একবার এবং পাঁচ বছরের জন্য কিস্তিতে টাকা তোলা যায়।












Click it and Unblock the Notifications