Mahindra Thar Roxx SUV Launched In India: মাহিন্দ্রার এই গাড়িতে এটা কেমন ফিচার? জানলে চমকে যাবেন

Mahindra Thar Roxx SUV Launched In India: দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফাইভ ডোর একেবারে Mahindra Thar Roxx SUV বাজারে লঞ্চ করল। পেট্রোল এবং ডিজেল ভেরিয়েন্টে এই গাড়ির কেনার সুযোগ রয়েছে। পেট্রোল ভেরিয়েন্টের দাম পড়বে 12.99 লাখ টাকা (এক্স শোরুম প্রাইস)।

অন্যদিকে ডিজেল ভেরিয়েন্টের দাম পড়বে 13.99 লাখ টাকা। একেবারে নতুন জেনারেশনের গাড়ি Mahindra Thar Roxx SUV।

Mahindra

  • Mahindra Thar Roxx SUV Launched In India: অটোম্যাটিক এবং ম্যানুয়ার অপশন আছে

Mahindra Thar Roxx এর পুরানো 3 ডোর থরের থেকে নতুন গাড়িটির ডিজাইনে একাধিক বদল রয়েছে। এখনকার গাড়িটির লুক অনেক বেশি বোল্ড। গাড়িতে (Mahindra Thar Roxx SUV Launched In India) সানরুফ যেমন আছে তেমনই নতুন ফিচারও আছে। Mahindra Thar Roxx SUV-তে 2.0 লিটার টার্বো পেট্রোল এবং 2.2 লিটারের ডিজেন ইঞ্জিন দেওয়া হয়েছে। এই হাই পাওয়ার গাড়িতে সর্বোচ্চ 158bhp এর পাওয়ার এবং 330Nm টর্ক জেনারেট করতে পারে। গাড়িটি ৬ স্পিড গিয়ারবক্স যুক্ত রয়েছে। যা ম্যানুয়াল এবং অটোমেটিক অপশনে কেনার সুযোগ রয়েছে।

  • Mahindra Thar Roxx SUV Launched In India: একাধিক অ্যাডভান্সড ফিচার

Mahindra Thar Roxx গাড়িটিকে একেবারে নতুন প্রজন্মের কথা ভেবে তৈরি (Mahindra Thar Roxx SUV Launched In India) করা হয়েছে। এতে আছে 10.25- ইঞ্চির স্ক্রিন। সঙ্গে এই গাড়িতে DRLs এর সঙ্গে প্রজেক্টার হ্যাডল্যাম্প দেওয়া হয়েছে। নতুন মাহিন্দ্রা থরে 360- ডিগ্রির ক্যামেরা, রিভার্স পার্কিং সেন্সর সহ একাধিক ফিচার যোগ করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল ড্রাইভার মিটার Thar Roxx এর গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। গাড়িটিতে অ্যালয় হুইল, ক্রুজ কন্ট্রোল এবং সিট বেল্ট রিমাইন্ডারের ফিচারও যোগ করা হয়েছে। পাশাপাশি হাই স্পিড অ্যালার্ট অপশনও রয়েছে।

  • Mahindra Thar Roxx SUV Launched In India: সুরক্ষা এবং আরাম

Thar Roxx গাড়িটিতে সুরক্ষার পাশাপাশি রাইডারদের আরামের বিষয়টিও নজর রেখেছে Mahindra। আর তাই এতে পেন্টা লিঙ্ক সাসপেনশন দেওয়া হয়েছে। এতে কোনও ধরনের ঝটকা ফিলই হবে না। রাইডারের নিরাপত্তার জন্য এটিতে একটি ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। যা রাইডারকে চারটি চাকায় অতিরিক্ত নিয়ন্ত্রণ দেবে। Mahindra Thar Roxx - এ water-wading depth 650 mm। ফলে জলে চালানোর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+