সিলিন্ডার প্রতি ৯৩ টাকা বাড়ল এলপিজি-র দাম, মাথায় হাত মধ্যবিত্তের

মাস পয়লা থেকেই ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম প্রতি ইউনিটে ৪.৫০ টাকা করে বেড়েছে।

রান্নার জ্বালানির দাম ফের নভেম্বর থেকে বেড়ে গেল। মাস পয়লা থেকেই ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম প্রতি ইউনিটে ৪.৫০ টাকা করে বেড়েছে। এই নিয়ে ২০১৬ সালের জুলাই মাস থেকে এখন পর্যন্ত ১৯ বার বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম।

সিলিন্ডার প্রতি ৯৩ টাকা বাড়ল এলপিজি-র দাম

কেন্দ্র আগেই জানিয়েছিল, প্রতি ধাপে একটু একটু করে দাম বাড়িয়ে ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা হবে। সেই সূত্রেই এই দাম বৃদ্ধি চলছে। অন্যদিকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি এক ধাক্কায় ৯৩ টাকা বেড়ে গেল।

গত ১ অক্টোবরে ৫০ টাকা দাম বাড়ে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের। বেড়ে হয় ৬৪৯ টাকা। এবার ৯৩ টাকা বেড়ে এবার হল ৭৪২ টাকা। ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৪.৫০ টাকা বেড়ে হয়েছে ৪৯৫.৬৯ টাকা।

গত বছরে সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম প্রতি ইউনিটে ৭৬.৫১ টাকা বেড়েছে। ২০১৬ সালের জুন মাসে তা ছিল ৪১৯.১৮ টাকা।

এর পাশাপাশি বিমান জ্বালানির খরচও কিলোলিটারে ১০৯৮ টাকা বেড়েছে। আগে ছিল ৫৩ টাকার ৪৫ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৫৪ হাজার ১৪৩ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+