Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LPG Price Cut: ২০০ নয়, ৪০০ টাকা কমে গ্যাস কিনবেন এরা! মোদী সরকারের ঘোষণা আরও জানুন

LPG Price Cut: রাখী উৎসবের আগে বড় ঘোষণা মোদী সরকারেরে। এক ধাক্কায় ২০০ টাকা কমল গ্যাসের দাম। আজ মঙ্গলবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর করা হবে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার ( Modi Cabinet Decisions) বৈঠক হয়।

আর সেই বৈঠকেই রান্নার গ্যাসের দাম কমানোর ( LPG Price Cut) সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাখী উৎসব এবং ওনাম উৎসবে মেতে দেশ। আর এই উৎসবের আবহেই বোনেদের জন্যে মোদী উপহার বলে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।

LPG Price Cut

মন্ত্রিসভার বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন অনুরাগ ঠাকুর। বলেন, ওনাম এবং রক্ষা বন্ধন উপলক্ষে সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর ( LPG Price Cut) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তে সবাই উপকৃত হবে বলেও জানানো হয়েছে।

শুধু তাই নয়, দেশের বোনেদের জন্যে এই খবর অনেক বড় বলেও দাবি করেন কেন্দ্রীয়মন্ত্রী। ঘোষণা অনুযায়ী, ২০০ টাকা কমবে গ্যাসের। এবং উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা কমছে।

বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে কলকাতায় ১৪ কেজি গ্যাসের দাম ১,০৭৯ টাকা। ঘোষণার পর ২০০ টাকা কম দামে সিলিন্ডার কেনা যাবে। অন্যদিকে উজ্জ্বলা প্রকল্পের আওতায় যাঁরা রান্নার গ্যাস কিনবেন, তাঁরা প্রতি সিলিন্ডারে ৪০০ টাকা ভর্তুকি পাবেন।

অন্যদিকে উজ্জলা গ্যাস যোজনার (Ujjwala Gas Yojana 2023) মাধ্যমে ফ্রি গ্যাস কানেকশন দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। প্রায় ৭৫ লক্ষ বোনেরা এই সুবিধা পাবেন বলেও এদিন জানিয়েছেন তিনি। এজন্যে কোনও টাকা দিতে হবে না। পাইপ, ওভেন এবং সিলিন্ডার একেবারে বিনামূল্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, সারা বিশ্বে গ্যাসের দাম বাড়লেও ভারতে এর প্রভাব অনেক কম। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবিকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা।

বলে রাখা প্রয়োজন, উজ্জ্বলা স্কিমের (Ujjwala Gas Yojana 2023)অধীনে ২০০ টাকা ভর্তুকি ছিল। এদিনের ঘোষণার পর আরও ২০ টাকা ভর্তুকি ( Ujjwala Gas Subsidy) পাবেন এই স্কিমের আওতায় গ্যাসে যারা নিয়েছেন। এই স্কিমের আওতায় ৩৩ কোটি মানুষ রয়েছেন। তাঁরা সবাই এর সুবিধা ভোগ করবে। অন্যদিকে এই স্কিমের আওতায় আরও ৭৫ লাখ অতিরিক্ত কানেকশন দেওয়া হবে। যেখানে ৭৬৮০ টাকা অতিরিক্ত খরচ হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+