LPG price: মধ্যবিত্তের উপর চাপ বাড়িয়ে ২৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম
আজ ১লা এপ্রিল নতুন আর্থিক বছর শুরু হল! আর নতুন আর্থিক বছরের শুরুতেই মূল্যবৃদ্ধির ছ্যাকায় হাত পুড়ছে আম আদমির। পেট্রোল-ডিজেল থেকে শুরু করে একাধিক জিনিসের দাম বাড়ছে। আর এর মধ্যেই সাধারণ মানুষের আরও বড় একটা ঝটকা।
আজ ১লা এপ্রিল নতুন আর্থিক বছর শুরু হল! আর নতুন আর্থিক বছরের শুরুতেই মূল্যবৃদ্ধির ছ্যাকায় হাত পুড়ছে আম আদমির। পেট্রোল-ডিজেল থেকে শুরু করে একাধিক জিনিসের দাম বাড়ছে। আর এর মধ্যেই সাধারণ মানুষের আরও বড় একটা ঝটকা।
এপ্রিল মাসের প্রথমদিনেই এলপিজি গ্যাস সিলিন্ডারের নাম দাম জারি হয়েছে। সরকারি ওয়েল মার্কেটিং কোম্পানি মাস পয়লাতে গ্যাসের দাম ২৫০ টাকার বাড়িয়েছে।
19 kg commercial cooking gas LPG price hiked by Rs 250 per cylinder. It will now cost Rs 2253 effective from today. No increase in the prices of domestic gas cylinders. pic.twitter.com/h8acfRh6mn
— ANI (@ANI) April 1, 2022

গ্যাসের দামে বাড়ছে চাপ
তবে এই মূল্যবৃদ্ধি সাধারণের ব্যবহারের রান্নার গ্যাসের দাম নয়। বরং বাণিজ্যিক গ্যাসে এই দাম বৃদ্ধি হয়েছে। সাধারণ ১৪ কেজির রান্নার গ্যাসে কোনও দামবৃদ্ধি হয়নি। যদিও গত মাস অর্থাৎ মার্চ মাসের ২২ তারিখই রান্নার গ্যাসের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছিল। সেখানে অবশ্য বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা সস্তা হয়েছিল। নতুন আর্থিক বছরের শুরুতে সাধারণ রান্নার গ্যাসের দাম না বাড়ায় কিছুটা হলেও স্বস্তি সাধারণ মানুষের। দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কেজির গ্যাসের দাম ৯৪৯ টাকা ৫ পয়সা। কলকাতায় রান্নার গ্যাসের দাম ৯৭৬ টাকা। মুম্বইতে গ্যাসের দাম ৯৪৯ টাকা এবং চেন্নাইতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৯৬৫ টাকা।

১৯ কেজির গ্যাসের দাম ২৫০ টাকা বৃদ্ধি -
দেশের সবথেকে বড় ওয়েল মার্কেটিং কোম্পানি ইন্ডিয়ান ওয়েল ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ২৫০ টাকা বাড়িয়েছে। যার প্রভাব বিভিন্ন রাজ্যে পড়েছে। দিল্লিতে ১৯ কেজি কর্মাসিয়াল গ্যাসের দাম প্রায় ২৫০ টাকা বেড়ে হল ২,২৫৩ টাকা। এর আগে সে রাজ্যে গ্যাসের দাম ছিল প্রায় ২ হাজার টাকার কিছু বেশী।
কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ২৬৪ টাকা ৫০ পয়সা বেড়ে হল ২৩৫১ টাকা। যেখানে আগে ছিল ২ হাজার টাকার কিছু বেশি। সেটি এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল। তবে এভাবে দাম বাড়তে থাকায় এর প্রভাব অন্যান্য জিনিসের উপরেও পড়বে বলে আশঙ্কা। বিশেষ করে হোটেলে খাওয়ার খরচ অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা।

বাড়েনি তেলের দাম
গত এক মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। আর এই যুদ্ধের প্রভাবে গোটা বিশ্বেই সমস্ত জিনিসের দাম বাড়তে শুরু করেছে। যার প্রভাব পড়ছে ভারতেও। গত কয়েকদিন ধরে লাগাতার মূল্যবৃদ্ধি ঘটছে পেট্রোল-ডিজেলের। ইতিমধ্যে দেশের বিভিন্ন অংশে ১২০ টাকার কাছাকাছি পেট্রোলের দাম। যদিও নতুন আর্থিক বছরের শুরুতে কিছুটা হলেও স্বস্তির খবর। আজ শুক্রবার আর নতুন করে বাড়েনি পেট্রোল-ডিজেলের দাম।












Click it and Unblock the Notifications