আরও দামী হচ্ছে নতুন এলপিজি সংযোগ! দাম বৃদ্ধি রেগুলেটারেরও
কেউ যদি নতুন এলপিজি (LPG) সংযোগের (Connection) পরিকল্পনা করে থাকেন, তাহলে তাঁকে আগের থেকে বেশি (increase) অর্থ ব্যয় করতে হবে। দেশের গ্যাস বিপণন সংস্থাগুলি সিলিন্ডারের সুরক্ষা বাড়িয়েছে। নতুন এলপিজিসংযোগের জন্য নত
কেউ যদি নতুন এলপিজি (LPG) সংযোগের (Connection) পরিকল্পনা করে থাকেন, তাহলে তাঁকে আগের থেকে বেশি (increase) অর্থ ব্যয় করতে হবে। দেশের গ্যাস বিপণন সংস্থাগুলি সিলিন্ডারের সুরক্ষা বাড়িয়েছে। নতুন এলপিজি সংযোগের জন্য নতুন মূল্য কার্যকর হবে ১৬ জুন থেকে।

সিলিন্ডারে বৃদ্ধি ৭৫০ টাকা করে
সাধারণ মানুষ ইতিমধ্যে পেট্রোল ও ডিজেলের পাশাপাশি এলপিজির দাম বৃদ্ধির জেরে জেরবার। সেক্ষেত্রে যাঁরা নতুন এলপিজি সংযোগ নেবেন তাঁদের কাছেও ধাক্কা। এবার থেকে নতুন এলপিজি সংযোগ নিতে গেলে আগের থেকে৭৫০ টাকা বেশি দিতে হবে। আগে সংযোগের জন্য দিতে হবে ১৪৫০ টাকা। এবার থেকে দিতে হবে ২২০০ টাকা করে। সিলিন্ডারের সিকিউরিটি ডিপোডিট হিসেবে এই টাকা জমা রাখা হয়।

২ টি সিলিন্ডারের ক্ষেত্রে ডাবল টাকা
সাধারণভাবে দুটি সিলিন্ডার ছাড়া কেউই এলপিজি সংযোগ নেন না। সেক্ষেত্রে ১৪.২ কেজি ওজনের দুটি সিলিন্ডারের সংযোগের জন্য দিতে হবে ১৫০০ টাকা। অর্থাৎ কোনও গ্রাহক যদি এলপিজির নতুন সংযোগ নিতে চান, তাহলেদুটি সিলিন্ডারের সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা রাখতে হবে ৪৪০০ টাকা।

দামী হচ্ছে রেগুলেটরও
শুধু সিলিন্ডারই নয়, এবার থেকে রেগুলেটরের জন্যও বেশি টাকা দিতে হবে। দেশের তেল বিপণনকারী সংস্থাগুলির তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রাহকদের এবার থেকে ২৫০ টাকা করে দিতে হবে। এর আগে রেগুলেটর পিছু দিতে হত ১৫০ টাকা।

বাড়ানো হয়েছে ৫ কেজির সিলিন্ডারের সংযোগ মূল্যও
তেল বিপণনকারী সংস্থাগুলির তরফে ৫ কেজির সিলিন্ডারের সংযোগ মূল্যও বাড়ানো হচ্ছে। আগে ৫ কেজির সিলিন্ডার নিতে গেলে সিকিউরিটি ডিপোজিট হিসেবে দিতে হত ৮০০ টাকা। এবার থেকে দিতে হবে ১১৫০ টাকা।
এছাড়াও গ্রাহকদের নতুন গ্যাস সংযোগের ক্ষেত্রে পাসবুকের জন্য ২৫ টাকা করে দিতে হয়। আর পাইপের জন্য দিতে হয় ১৫০ টাকা করে। আর ১৪.২ কেজির সিলিন্ডার পিছু গ্যাসের দাম হিসেবে দিতে হয় ১০৬২ টাকা করে।












Click it and Unblock the Notifications