এলপিজি সিলিন্ডার বুকিং-এ ধামাকা অফার! অন্য সুবিধার সঙ্গে মিলছে ২৭০০ টাকা ক্যাশব্যাক
যেসব জ্বালানির দাম বেড়েছে তার মধ্যে রয়েছে এলপিজিও (lpg)। তবে এর মধ্যে সুখবরও রয়েছে। যে কেউ সস্তায় এলপিজি সিলিন্ডার পেতে পারেন। এছাড়াও আরও অনেক সুবিধা পেতে পারেন, এলপিজি বুকিং-এর মাধ্যমে। তবে সুবিধা পেতে গেলে তাঁ
যেসব জ্বালানির দাম বেড়েছে তার মধ্যে রয়েছে এলপিজিও (lpg)। তবে এর মধ্যে সুখবরও রয়েছে। যে কেউ সস্তায় এলপিজি সিলিন্ডার পেতে পারেন। এছাড়াও আরও অনেক সুবিধা পেতে পারেন, এলপিজি বুকিং-এর মাধ্যমে। তবে সুবিধা পেতে গেলে তাঁকে পেটিএম (paytm)-এর মাধ্যমে গ্যাস বুক করতে হবে। একনজরে দেখে নেওয়া যাক পেটিএম-এর মাধ্যমে এলপিজি বুক করলে কোন সুবিধা গ্রাহক পেতে পারেন।

পেটিএম-এর মাধ্যমে এলপিজি বুকিং-এ ক্যাশব্যাক
এই বিশেষ অফারের অধীনে কোনও গ্রাহক যদি পেটিএফ-এর মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুক করেন, তাহলে তিনি সরাসরি ২৭০০ টাকার সুবিধা পেতে পারেন। কেননা পেটিএম-এর তরফ থেকে এলপিজি সিলিন্ডার বুকিং-এ ক্যাশব্যাক এবং অন্য অনেক সুবিধার কথা ঘোষণা করেছে পেটিএম। তারা 3 pay 2700 cashback offer নাম দিয়ে একটি স্কিম চালু করেছে। যেখানে নতুন ব্যবহারকারীরাএই অফারের সুবিধা নিতে পারবেন। চানা তিনমাসের প্রথম বুকিং-এ ৯০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পেতে পারেন।

৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
এই অফারের শর্তাবলীও রয়েছে। এই ক্যাশব্যাক শুধুমাত্র তাঁদেরই জন্য যাঁরা প্রথমবার এলপিজি সিলিন্ডার বুক করছেন। প্রতিমাসে তিনটি সিলিন্ডার বুক করলে প্রথম বুকিংয়ে গ্রাহক ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এই ক্যাশব্যাক তিনমাসের জন্য পাওয়া যাবে। এই ক্যাশব্যাক ১০ টাকা থেকে ৯০০ টাকা পর্যন্ত হতে পারে।

রয়েছে আরও অনেক অফার
এছাড়াও পেটিএম বর্তমান ব্যবহারকারীদের প্রত্যেক বুকিং-এর ওপরে নির্দিষ্ট পুরস্কার এবং ৫০০০ ক্যাশব্যাক পয়েন্ট অফার করবে, যা গিফট ভাউচারের জন্য রিডিম করা যাবে। এছাড়াও পেটিএম তাদের অ্যাপে একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছে। যেখানে ব্যবহারকারীরা সিলিন্ডার বুক করার পরে, তার ডেলিভারি ট্র্যাক করতে পারবেন।

পেটিএম পোস্টপেড প্ল্যান
3 pay 2700 cashback offer ইন্ডেন, এইচপি এবং ভারত গ্যাস-এই তিনটি বড় এলপিজি সিলিন্ডার বুকিং-এর ক্ষেত্রে প্রযোজ্য। গ্রাহকরা 'পেটিএম নাও, পে লেটার'-এ গিয়ে নাম নথিভুক্ত করতে পারেন। তার পলে পরের মাসে সিলিন্ডার বুকিং-এর সময় পেমেন্ট করার সুযোগ পাবেন, যা 'পেটিএম পোস্টপেড' নামে পরিচিত।

কীভাবে ক্যাশব্যাক পাওয়া যাবে
১) প্রথমে পেটিএম অ্যাপ ডাউনলোড করতে হবে
২) সেখান থেকে সিলিন্ডার বুকিং অপশন-এ যেতে হবে। সেখানে গ্যাস এজেন্সি নির্বাচনের সুযোগ রয়েছে। সেখানে রয়েছে ইন্ডেন, এইচপি, ভারত গ্যাস
৩) সেখানে এলপিজি আইডি বা গ্রাহক নম্বর দিতে হবে
৪) সব তথ্য পূরণের পরে প্রসিড অপশন টিপে পেমেন্ট করতে পারেন
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications