Low Investment Business Idea for Women: মহিলাদের জন্যে বড় খবর! একেবারে কম বিনিয়োগে শুরু করুন এই ব্যবসাগুলি

Low Investment Business Idea for Women: ঘরে বসে মহিলারা অনেক সময়েই ব্যবসা করার পরিকল্পনা করে থাকেন। কিন্তু কি ব্যবসা করবেন তা বুঝতে পারেন না। ঘুরে ফিরে সেই জামা-কাপড় বিক্রি করে থাকেন। কিন্তু সেখানেও প্রতিযোগিতা বাড়ছে।

এই অবস্থায় নতুন কিছু ব্যবসার আইডিয়া (Business Ideas ) রাখতে হবে। আর সেই কারনেই এই প্রতিবেদন। পাঁচটি এমন ব্যবসার খোঁজ রইল এই প্রতিবেদনে। একেবারে অল্প বিনিয়োগেই মহিলারা ( Low Investment Business Idea for Women) তা শুরু করা যাবে। এমনকি বাড়িতে বসেই করা যাবে এই ব্যবসাগুলি।

Low Investment Business Idea for Women

Business Ideas For Housewives: যে পাঁচ ব্যবসা মহিলারা বাড়ি থেকেই শুরু করতে পারবেন

টিফিন সার্ভিস

করোনার পর নতুন করে সমস্ত অফিসগুলি খুলতে শুরু করেছে। ফলে বাড়িতে বসেই শুরু করতে পারেন টিফিন সার্ভিস (Tiffin Service Business Idea)। খুবই অল্প বিনিয়োগে (Low Investment Business Idea for Women) বাড়ির রান্নাঘর থেকেই এই ব্যবসা শুরু করা যাবে। তবে খাবার বানালেই তো হবে না। প্রয়োজন একাধিক অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এই ব্যবসা চালাতে। শুধু তাই নয়, ঠিক সময়ে খাবার পৌঁছেও দিতে হবে। এছাড়াও স্থানীয় ভাবেও ক্রেতা ধরতে পারেন। দুপুর কিংবা রাতে খাবার দিয়ে মোটা রোজগার করা সম্ভব।

যোগা প্রশিক্ষক

সকাল চোখ খুলতে অপেক্ষা! শুরু হয় ইঁদুর দৌড়। শরীরের প্রতি জত্ন রাখার সময় কই। কিন্তু ফিট থাকাটা প্রয়োজন। সুস্থ থাকতে প্রয়োজন যোগ কিংবা ব্যায়ম করা। যোগ কিংবা ব্যায়ামে (Yoga Instructor Business) পারদশী হন তাহলে তো কথা নেই। বাড়িতেই খুলে ফেলুন একটি স্কুল। কিংবা অনলাইনেও যোগা শিখিয়ে মোটা অঙ্কের রোজগার সম্ভব। এই ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ (Low Investment Business Idea for Women) নেই বললেই চলে।

Low Investment Business Idea for Women

ডে কেয়ার সেন্টার

বাবা- মা আজ দুজনেই কাজে ব্যস্ত! আর সেজন্যেই ক্রমশ বাড়ছে ডে কেয়ার সেন্টার (Day care Center)। অনেকেই বাড়িতে এমন সেন্টার খুলছেন। যেখানে নিশ্চিন্তে বাচ্চাদের রেখে কাজে যাচ্ছেন বাবা-মায়েরা। এতে বিনিয়োগ খুবই কম। বাচ্চাদের কিছু খেলার জিনিস রেখে এমন সেন্টার খুলতেই পারেন। তবে এক্ষেত্রে দায়িত্ব সবথেকে বড় বিষয়।

বিউটি পার্লার

বহু মহিলাই বিউটিশিয়ানের কাজ শেখে! কিন্তু সংসারে চাপে তা আর করা হয় না। যদি সত্যিই ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে এটাই সঠিক সময়। পুজোর আগে খুলে ফেলুন বিউটি পার্লার (Beauty Parlour Business Idea)। একেবারে নিজের বাড়ির কোনও একটি ঘর থেকেই শুরু হোক এই ব্যবসা। বিশ্বাস করুন ঠিক মতো কাজ করতে পারলে একেবারে জমে যাবে এই ব্যবসা।

জামা-কাপড়ের ব্যবসা

পুজোর আগে হাতে আর মাত্র কয়েকটা মাস। আগামী মাস থেকেই কেনাকাটা শুরু হয়ে যাবে। ফলে শুরু করে দিতেই পারেন জামা-কাপড়ের ( Clothes Business Idea) ব্যবসা। তবে এই ব্যবসায় প্রতিযোগিতা অনেক বেশি। ফলে কিছু আলাদা করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+