Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Low Invest Business For Women: টার্কি চাষ করে স্বনির্ভর হচ্ছেন বাংলার মহিলারা! কিন্তু কীভাবে? পারবেন আপনিও

Low Invest Business For Women: হু হু করে সমস্ত জিনিসের দাম বাড়ছে! মুল্যবৃদ্ধির কোপে সাধারণ মানুষ। ব্যবসাতেও ক্রমশ বাড়ছে প্রতিযোগিতা। এই অবস্থায় বিকল্প আয়ের পথ খুঁজছেন মানুষ। আর সেখান থেকে হাতে মোটা আয় সম্ভব হয় তা দেখছেন। আর সে পথে হেঁটেই কার্যত তাক লাগিয়ে দিয়েছেন সোনারপুরের মহিলারা।

সেখানে শুরু করেছেন টার্কি চাষ। আর তা করে ইতিমধ্যে সাফল্যের মুখ দেখেছেন তাঁরা। বেশ কয়েকজন মহিলা এবং দু'টি স্বনির্ভর গোষ্ঠীকে চাষের জন্য টার্কি দেওয়া হয়। প্রাণিসম্পদ বিভাগের তরফে তা দেওয়া হয়। শুধু তাই নয়, এই বিষয়ে বিশেষ সমীক্ষাও চালানো হয় (Low Invest Business For Women)।

Low Invest Business For Women

আর তা দেখে একেবারে চমকে যাওয়ার মতো অবস্থা প্রাণিসম্পদ বিভাগের আধিকারিকদের। যাদের এই টার্কি বাচ্চা দেওয়া হয়েছিল তাদের মধ্যে বেশির ভাগই তা প্রতিপালন করছেন তা নয়, একেবারে টার্কির খামারও তৈরি করে ফেলেছেন। যা দৃষ্টান্ত বলছেন আধিকারিকরা।

Low Invest Business For Women: সোনারপুরেই হচ্ছে টার্কি চাষ

বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে টার্কি চাষ করা হয়। আর তা বেশ সফল। সেখানকার অনেক মহিলারাই এখন এই চাষ করে মোটা অঙ্কের রোজগার করছেন। খুলের যাচ্ছে আয়ের পথ। আর এই সাফল্য দেখার পর জেলা প্রশাসনের তরফে রাজ্যের অন্যত্র এই চাষ করার কথা ভাবছে বলে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এমনকি এই বিষয়ে আরও মহিলাকে কীভাবে যুক্ত করা যায় তা নিয়েও শুরু হয়েছে ভাবনা চিন্তা।

Low Invest Business For Women: কীভাবে হচ্ছে কাজ?

দেড় হাজারেরও বেশি টার্কি সোনারপুরের ওই ব্লকে আছে। আর তা বিক্রি করে হয়ে উঠছেন সনির্ভর। এজন্য কেউ কলকাতার বিশাল মার্কেটকে বেঁছে নিয়েছেন তো কেউ আবার রাজ্যের বাইরেও ব্যবসা করছেন। এক্ষেত্রে সবরকম ভাবে সাহায্য করা হচ্ছে প্রশাসনের তরফে। এমনকি মহিলাদের টার্কি প্রতিপালন নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে শস্য শ্যমলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। টার্কির মাংস বিপণনের ক্ষেত্রেও কীভাবে কাজ করবেন মহিলারা সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Low Invest Business For Women: বিনিয়োগের থেকে লাভ বেশি

টার্কি ফার্মিং কিংবা চাষ খুবই সহজ। বিনিয়োগের তুলনায় আটগুণ লাভ রয়েছে। বিশেষ করে টার্কির মাংশের চাহিদাও কাছে। কলকাতার বাজারে তো বটেই, রাজ্য এবং জেলাতেও ছবিটা এক। ফলে টার্কি সহজেই বিক্রি করে মোটা অঙ্কের লাভ ঘরে তোলা যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+