মাত্র সাত শতাংশ সুদে জমানত ছাড়াই ঋণ! সরকারি প্রকল্পটির জনপ্রিয়তা বাড়ছে
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন। এই বাজেটে প্রত্যক্ষ ও পরোক্ষ করের হারে কোনও পরিবর্তন করা হয়নি। অন্যদিকে ট্যাক্স স্ল্যাবেরও কোনও পরিবর্তন করা হয়নি। নতুন কর ব্যবস্থার অধীনে সাত লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি আমদানি শুল্ক অপরিবর্তিত রাখার কথা জানিয়েছেন।
বাজেটে জনগণ কতটা স্বস্তি পেলেন, তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতার সময় রাস্তার ধারের দোকানদারদের জন্য আত্মনির্ভরনিধি বা পিএম স্বনিধি প্রকল্পে উৎসাহের কথা উল্লেখ করেছেন। একবার কেন্দ্রীয় এই প্রকল্প নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রধানমন্ত্রী আত্মনির্ভর নিধি বা স্বনিধি প্রকল্প হল একটি কেন্দ্রীয় প্রকল্প। এটি একটি ক্ষুদ্র ঋণ প্রকল্পও বটে। গত ২০২০-র পয়লা জুন আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক রাস্তার ধারের বিক্রেতাদের সহায়তা প্রদানের জন্য এই প্রকল্প চালু করে। এই প্রকল্পের অধীনে রাস্তার ধারের বিক্রেতারা মোট ৮০ হাজার টাকা পর্যন্ত জমানত মুক্ত ঋণ পেতে পারেন।
তিন ধাপে এই ঋণ পাওয়া যায়। এই প্রকল্পের অধীনে প্রথম ধাপে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে ভর্তুকি-সহ ঋণ পাওয়া যায়। সময়মতো সেই টাকা পরিশোধ করা হলে, সেই বিক্রেতাকে আরও ২০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এই ঋণ সময়মতো পরিশোধ করা হলে, তৃতীয়বারের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন ওই বিক্রেতা। এই প্রকল্পে সুদের হার সাত শতাংশ।
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৭৮ লক্ষ বিক্রেতাকে এই প্রকল্পের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২.৩ লক্ষ বিক্রেতা তৃতীয়বারের জন্য ঋণ পেয়েছেন। এই বিষয়টি কেন্দ্রীয় বাজেট পেশের সময় উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
এই প্রকল্পে আবেদন করতে গেলে সরাসরি পিএম স্বনিধি পোর্টালের মাধ্যমে কিংবা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পিএম স্বনিধি প্রকল্পের অধীনে ঋণের জন্য আবেদন করা যেতে পারে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আধার কার্ড অবশ্যই লাগবে। এছাড়া মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও দিতে হবে।
পিএম স্বনিধি প্রকল্পে বিশেষ বৈশিষ্টের মধ্যে রয়েছে, কোনও জমানত ছাড়া প্রথমে ১০ হাজার টাকা ঋণ, যা কিনা তাৎক্ষণিক ব্যবসার চাহিদা মেটায়। এই প্রকল্প রাস্তার ধারের বিক্রেতাদের ডিজিটাল পেমেন্টে সিস্টেম গ্রহণ করতে উৎসাহিত করে। সুদের হার সাত শতাংশ হলেও, সময় মতো ঋণ পরিশোধে সুদে ভর্তুকি পাওয়া যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications