Bank Holidays in March 2023: উৎসবের মাসের শুরুতেই লম্বা ছুটি ব্যাঙ্কে! রইল তালিকা
ইতিমধ্যে বসন্তের ছোঁয়া লেগেছে চারপাশে! আর সামনে মার্চ। আর মার্চ মাস নামেই রঙের উৎসব। একেবারে লম্বা ছুটি। সমস্যায় পড়তে না চাইলে অবশ্যই তালিকাটা দেখে নিন
Bank Holidays In March 2023: শেষ হতে চলল ফেব্রুয়ারি! সামনে আরও একটা নতুন মাস। আর মার্চ মানে রঙের উতসবে মেতে উঠবে দেশের মানুষ। কোথাও দোলযাত্রা তো কোথাও আবার হোলির উৎসব। আর উৎসব মানেই ছুটি। জানা যাচ্ছে, মার্চ মাস অর্থাৎ উৎসবের মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
তবে কবে কবে এই ছুটি রয়েছে তা আগেই জেনে রাখা ভালো। যাতে কোনও সমস্যা না হয়। বিশেষ করে ব্যাঙ্কের কাজ এই ছুটির হিসাব দেখে আগে সেরে ফেলতেই পারেন। তাহলে কোনও সমস্যার মধ্যে পড়তে হবে না আর গ্রাহককে।

এক নজরে দেখে নেওয়া যাক ছুটির তালিকা
মার্চ মাসের শুরুর সপ্তাহেই ছুটি রয়েছে। যেমন পাঁচ মার্চ রবিবার থাকার কারণে সমস্ত ব্যাঙ্ক ছুটি থাকবে সেদিন। এরপরের সপ্তাহেই শুরু হয়ে যাবে উতসব। অর্থাৎ ৭ মার্চ মঙ্গলবার দোলযাত্রার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপরের দিন অর্থাৎ ৮ মার্চ হোলির কারনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমনকি ৯ মার্চও ব্যাঙ্ক বন্ধ থাকবে। হোলির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে তা সব জায়গাতে নয়। বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। মাঝে ১০ তারিখ ব্যাঙ্কের কাজ চালু থাকলেও ১১ মার্চ ফের ব্যাঙ্ক বন্ধ থাকবে। মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে বন্ধ থাকবে। ১২ মার্চ রবিবার। এরপর ১৯ মার্চ রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার ছুটি থাকবে ২২ মার্চ। সেদিন গুড়ি পাওয়া/ ওগাদির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৫ মার্চ। চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ মার্চ রবিবার। ৩০ মার্চ রাম নবমীর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

প্রভাব পড়বে এটিএমে
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেক মাসে একটি ছুটির তালিকা প্রকাশ করে। তবে এলাকাভিত্তিক কিছু হলিডে থাকে। আর সেই কারণেই ব্যাঙ্ক ছুটি থাকে। তবে মাসের শুরুতেই হোলি এবং দোলযাত্রার কারণে লম্বা ছুটি রয়েছে ব্যাঙ্ক। এর ফলে এটিএমে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। এটিএমে টাকা ভরার জন্যে বেশ কিছু এজেন্সিকে দায়িত্ব দেওয়া থাকে। লম্বা ছুটির কারণে তাঁদের কাজ বন্ধ থাকে। আর এর প্রভাব পড়ে এটিএমে। এক্ষেত্রে আগে টাকা তুলে রাখার কথা বলা হচ্ছে।

বাকি মাসের ছুটির তালিকা
4 এপ্রিল 2023, মঙ্গলবার - মহাবীর জয়ন্তী 7 এপ্রিল 2023, শুক্রবার - শুভ শুক্রবার 14 এপ্রিল, 2023, শুক্রবার - ডঃ আম্বেদকর জয়ন্তী 22 এপ্রিল, 2023, শনিবার - ঈদ-উল-ফিতর 1 মে, 2023, সোমবার - মে দিবস / শ্রম দিবস 5 মে 2023, শুক্রবার - বুদ্ধ পূর্ণিমা জুন 29, 2023, বৃহস্পতিবার - বকরিদ / ঈদ উল আযহা 29 জুলাই 2023, শনিবার - মহররম আগস্ট 15, 2023, মঙ্গলবার - স্বাধীনতা দিবস 16 আগস্ট 2023, বুধবার - পারসি নববর্ষ 31 আগস্ট 2023, বৃহস্পতিবার - রাখী বন্ধন উৎসব 7 সেপ্টেম্বর 2023, বৃহস্পতিবার - জন্মাষ্টমী সেপ্টেম্বর 19, 2023, মঙ্গলবার - গণেশ চতুর্থী সেপ্টেম্বর 28, 2023, বৃহস্পতিবার - ঈদ-ই-মিলাদ
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications