10 Cheapest Cars in India: সবথেকে সস্তায় মিলছে এই ১০ গাড়ি! খোঁজ রইল এই প্রতিবেদনে

10 Cheapest Cars in India: সামনেই উৎসবের মরশুম! আর এই উৎসবের মরশুমে মানুষ অনেক কিছু কেনাকাটি করে থাকে! এমনকি উৎসবের মরশুমে গাড়ি কিংবা বাইক কেনার স্বপ্নও পূরণ হয় বহু মানুষের। আর তাই বহু গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকে।

যা নেহাত কম নয়! আর আপনিও যদি এই সময় গাড়ি কেনার পরিককপ্না করে থাকেন তাহলে আপনার জন্যে এই প্রতিবেদন। দেশের ১০ টি সস্তার গাড়ির (10 Cheapest Cars in India) খোঁজ রইল এই প্রতিবেদনে।

10 Cheapest Cars in India

10 Cheapest Car in India:

বর্তমান সমাজ ব্যবস্থায় চার চাকা কিংবা দু'চাকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটি পরিবারে অনেক সদস্যের জন্যে গাড়িটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কি গাড়ি কিনবেন? কিনলেই তো হবে না! মধ্যবিত্ত পরিবারের কাছে মাইলেজ এবং দামটা (Indian automobile market) খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেভাবে সমস্ত জিনিসের দাম বাড়ছে তাতে সবকিছু মাথায় রাখতে হয়। ফলে গাড়ি কেনার আগে অবশ্যই গাড়ির দামটা (Lowest Price Cars List) খুব গুরুত্বপূর্ণ।

10 Cheapest Car in India: রইল ১০টি সস্তার গাড়ির খোঁজ

Bajaj Qute

বাজাজের সস্তার গাড়িগুলির মধ্যে একটি। দাম 2.64 টাকা থেকে শুরু। সর্বোচ্চ 2.84 লাখ টাকায় পাওয়া যায় এই গাড়ি। পেট্রোল এবং CNG ভার্সনে পাওয়া যায় এই গাড়ি। এক লিটার তেলে সহজে ৩৫ থেকে ৪৩ কিমি পর্যন্ত ছুটতে পারে এই গাড়ি। চারজনের বসার জায়গা রয়েছে গাড়িটিতে।

Datsun Redi-GO

ফাইভ সিটারের গাড়িগুলির মধ্যে একটি Datsun Redi-GO। 3.8 লাখ টাকা থেকে শুরু হয় এই গাড়ির দাম। ভেরিয়েন্ট অনুযায়ী 4.96 লাখ টাকা পর্যন্ত এই গাড়ির দাম। এক লিটার পেট্রোলে ২০ থেকে ২০ কিমি পর্যন্ত যেতে পারে এই গাড়ি।

Renault Kwid

মাইলেজের দিক থেকে Renault এর গাড়ি দারুণ। যদিও Kwid এর অনেকগুলি ভেরিয়েন্ট রয়েছে। নুন্যত ৪.৭ থেকে ৬.৩৩ লাখ টাকায় পাওয়া যায় এই গাড়ি। মাইলেজও ২০ এর বেশি। যে কোনও রাস্তায় চলতে সক্ষম এই গাড়ি।

Maruti Alto 800

মারুতি মানেই আমজনতার গাড়ি! ৩.৫৪ লাখ টাকা থেকে শুরু হয় এই গাড়ির দাম। যা ভেরিয়েন্ট অনুযায়ী ৫.১৩ লাখ টাকা পর্যন্ত রয়েছে। পেট্রোল এবং CNG, দুটি ভেরিয়েন্টেই পাওয়া যায় এই গাড়ি। প্রতি লিটারে ২৪.৭ থেকে ৩১.৪ কিমি পর্যন্ত চলতে পারে এই গাড়ি।

Maruti S-Presso

মারুতি S-Presso ধীরে ধীরে বেশ জনপ্রিয় রয়েছে! অল্টোর জায়গা নিচ্ছে এই গাড়ি। নুন্যতম 4.25 লাখ টাকা থেকে ৬ লাখের মধ্যে চলে আসবে এই গাড়ি। মাইলেজেও যে কোনও গাড়িকে টেক্কা দেবে এই গাড়ি।

Maruti Eeco

মারুতির ইকোও আম-=জনতার গাড়ি। পাঁচ থেকে সাতজন এই গাড়িতে আরাম করে বসতে পারে। তবে গাড়িটি সেভাবে আর রাস্তায় দেখা যায় না। তবে পুরানো স্টকে মিলতে পারে। 5.22 লাখ থেকে 8.25 লাখে মিলতে পারে এই গাড়ি। প্রতি লিটারে ১৯.৭ থেকে ২৬.৮ কিমি পর্যন্ত যেতে পারে এই গাড়ি।

Maruti Celerio

মারুতি Celerio দারুণ একটি গাড়ি। ফোর সিটার গাড়িটির দাম প্রায় ৫.৩৫ থেকে ৭.১৩ লাখ টাকায় মিলবে এই গাড়ি। মাইলেজেও টেক্কা দেয় গাড়ি। মারুতি অল্টোর জায়গায় এই গাড়িটিও রাস্তায় ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে।

Maruti Wagon R

মারুতি ওয়েগনার আর গাড়িটি মধ্যবিত্তের বেশ পছন্দ হয়েছে। আর তাই বিক্রিও দারুণ। মেইলেজ এবং দাম আয়ত্তের মধ্যে থাকায় আরও বেশি করে মধ্যবিত্তের নজর কেড়েছে এই গাড়ি।

Hyundai Santro

হুন্ডাইয়ের গাড়ির মাইলেজে বেশ ভালো। বিশেষ করে Santro গাড়িটির মাইলেজ যে কোনও সংস্থার গাড়ির সঙ্গে টেক্কা দেবে। কিমিয়ে ২০ এর উপরে পাওয়া যায় মাইলেজ। 4.87 লাখ টাকা থেকে 6.45 লাখ পর্যন্ত রয়েছে এই গাড়ির দাম।

Tata Tiago

টাটার গাড়ি দাম এবং মাইলেজে সবসময় মধ্যবিত্তের প্রথম পছন্দের। ফাইভ সিটার এই গাড়িটির দাম 5.54 লাখ টাকা থেকে শুরু হচ্ছে। ভেরিয়েন্ট অনুযায়ী সর্বোচ্চ 8.05 লাখ টাকা পর্যন্ত রিয়েছে গাড়ির দাম। Petrol এবং CNG ভার্সনে পাওয়া যায় এই গাড়ি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+