Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের এই রাজ্যগুলিতে মদ সব থেকে সস্তা! শহরের ওপরে নির্ভর করে দামের পার্থক্য ৫ গুণ পর্যন্ত হতে পারে

যে কোনও রাজ্য সরকারের রাজস্বের উৎসগুলির মধ্যে আবগারি বিভাগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি এমন একটি বিভাগ যা প্রতিটি সরকারের কোষাগার পূরণ করে। ফলে সরকারগুলিও এর সর্বোচ্চ সুবিধা নেওয়ার কোনও সুযোগ ছাড়ে না।

দেশের বিভিন্ন রাজ্যে মদের দাম পরিবর্তিত হয়। একই ব্র্যান্ডের মদের দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন। এর পিছনে অনেক কারণ রয়েছে। কোনও একটি ব্র্যান্ডের মদের দাম এক শহরে ১০০ টাকা হলে অন্য শহরে তা ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। একবার দেখে নেওয়া যাক দেশের কোন রাজ্যে মদ সব থেকে সস্তা আর কোথাকার মানুষ। সব থেকে দামি মদ কেনেন কোন রাজ্যের মানুষ।

Liquor

উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, দিল্লিতে যদি কোনও ব্র্যান্ডের বিয়ার ১৩০ থেকে ১৫০ টাকা হয়, তাহলে তা গোয়ায় ৯০ থেকে ১০০ টাকায় কেনা যাবে। সেই জায়গায় কর্নাটক-মহারাষ্ট্রের মতো রাজ্যে ২০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে। এর অর্থ হল এক শহরে ১০০ টাকায় পাওয়া মদের জন্য অন্য শহরে সেই ব্যক্তিকে ৫০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে।

এই দামের ফারাকের পিছনে সব থেকে বড় কারণ হল কর। সব রাজ্য সরকারই মদের ওপরে আলাদা কর আরোপ করে। এই করের হার রাজ্য অনুযায়ী পরিবর্তনত হয়। এর পিছনে রয়েছে রাজ্য সরকারগুলির আবগারি নীতি।

উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, দিল্লিতে মদ কেলেঙ্কারির মামলা শুরু হওয়ার আগে পর্যন্ত, নতুন আবগারি নীতি কার্যকর ছিল। সেই সময় বেসরকারি বিক্রেতারা এমআরপির ওপরেও লোকেদের ছাড় দিচ্ছিলেন। যদিও দিল্লিতে সেই ব্যবস্থার অবসান ঘটেছে। তবে তা অন্য বেশ কয়েকটি রাজ্যে চালু রয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দ্য ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রাজ্যগুলিতে করের হার কীভাবে আলাদা। এ জন্য কর ও অন্য বিষয়সহ এমআরপি সূচক তৈরি করেছে সমিতি।

উল্লেখ করা যেতে পারে গোয়ায় এমআরপির সূচক সব থেকে কম। অর্থাৎ দেশের মধ্যে সব থেকে সস্তা মদ পাওয়া যায় গোয়ায়। অন্যদিকে কর্নাটকে এমআরপির সূচক সর্বোচ্চ। যার অর্থ সেখানে মদের দাম সব থেকে বেশি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, গোয়ায় যে মদ ১০০ টাকায় পাওয়া যাচ্ছে, দিল্লিতে তার দাম ১৩৪ টাকা আর কর্নাটকে তা পৌঁছে যাচ্ছে ৫১৩ টাকা।

গোয়া ছাড়াও কিছু শহর কিংবা রাজ্যে মদের ওপরে কর তুলনামূলকভাবে কম। সেই কারণে গড়ের থেকে কম দামে মদ পাওয়া যায়। গোয়ার পরে পণ্ডিচেরিতে সব থেকে সস্তায় মদ পাওয়া যায়। মদের সস্তার দিক থেকে এর পরের রাজ্যগুলি হল দমন ও দিউ, পঞ্জাব, হরিয়ানা ও দিল্লি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+