এপ্রিলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার নম্বর সংযুক্ত করতে হবে : আয়কর দফতর

২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের অগাস্ট মাসের মধ্যে যারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন তাদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে ব্যাঙ্কে গিয়ে আধার কার্ডের তথ্য জমা দিয়ে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে

নয়াদিল্লি, ১২ এপ্রিল : ২০১৪ সালের জুলাই মাস থেকে ২০১৫ সালের অগাস্ট মাসের মধ্যে যারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন তাদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে ব্যাঙ্কে গিয়ে আধার কার্ডের তথ্য জমা দিয়ে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্তিকরণ করতে হবে।

এবার ড্রাইভিং লাইসেন্সেও বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড, জেনে নিন খুঁটিনাটি

কোনও নোটিশ ছাড়াই যেকোনও সময় বাতিল হতে পারে আপনার আধার কার্ড!

মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ জানিয়েছে আয়কর দফতর। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার তথ্য ব্যাঙ্কে জমা দিতে না পারেন তাহলে ব্যাঙ্কের কাছে অপশন থাকবে, চাইলে আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্ক ব্লকও করতে পারে।

"এপ্রিলের মধ্যে ব্যাঙ্কে আধার নম্বর সংযুক্ত করতে হবে"

একবার যাবতীয় তথ্য ব্যাঙ্কে জমা দিয়ে দিলেই ফের আপনি নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তার আগে নয়। ২০১৪-২০১৫ সালের ওই নির্দিষ্ট সময়ের মধ্যে খোলা অ্যাকাউন্টগুলির কেওয়াইসি জমা করানোর জন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাতিল হয়ে যেতে পারে আপনার PAN কার্ড!

জাল আধার কার্ডের তথ্য দিলে কী হতে পারে? জেনে নিন ভয়ানক ঘটনা

আয়করের তরফে জানানো হয়েছে, তথ্য জমা না দেওয়া অ্যাকাউন্ট ব্লক হতে পারে যার মধ্যে ব্যাঙ্ক, ইনস্যুরেন্স, স্টক রয়েছে। আধার নম্বর সহ তথ্য ফের ব্যাঙ্কে জমা করলেই অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, তার আগে নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+