লাইফ সার্টিফিকেট অনলাইনে জমা করবেন? তাহলে কখনই এড়িয়ে যাবেন না এই প্রতিবেদন
লাইফ সার্টিফিকেট অনলাইনে জমা করবেন? তাহলে কখনই এড়িয়ে যাবেন না এই প্রতিবেদন
EPFO Jeevan Pramaan Patra : যদি আপনি পেনশন হোল্ডার (Pensioner) হন, তাহলে আপনাকে লাইফ সার্টিফিকেট (Jeevan Pramaan Patra) জমা করতে হবে। তাহলে এই খবর খুবই গুরুত্বপূর্ণ। তবে লাইফ সার্টিফিকেট জমা করার সময় পেনশন হোল্ডারকে জীবন প্রমাণের সঙ্গে রেজিস্ট্রার করতে হবে। এ এই কাজ সহজেই ঘরে বসে করা যাবে। জীবন প্রমাণ অ্যাপের মাধ্যমে এই কাজ করা যেতে পারে। এমনকি ফোনের মাধ্যমেই ওয়েই কাজ করা সম্ভব।

এভাবে করুন রেজিস্ট্রেশন-
বলে রাখা প্রয়োজন, মোবাইল অ্যাপের প্রথমেই নতুন রেজিস্ট্রেশন (New Registration) করতে হবে। আর সেই অপশনে ক্লিক করতে বলা হয়েছে। আর সেখানে আপনার আধার কার্ডের নম্বর (Aadhar Card Numbers), ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর (Bank Account Number), নাম ( Name), মোবাইল নম্বর ( Mobile Number) এবং Pension সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। আর এই সমস্ত তথ্য জমা দেওয়ার পরেই খুব সহজেই জীবন প্রমাণ পত্র জমা দেওয়া যাবে।

নিয়ম কি বলছে-
দুরকম ভাবে জীবন বীমা পত্র জমা করতে পারা যাবে। একেবারে নিজে গিয়ে কিংবা পোস্ট অফিসে যাওয়ার (Post Office) প্রয়োজন রয়েছে। পাশাপাশি অনলাইনের মাধ্যমেও খুব সহজে জীবন বীমা পত্র জমা করতে পারা যাবে। পেনশন হোল্ডার মনে করলেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। আর তা করতে হলে আধারের সঙ্গে যুক্ত Biometrics Authentication System-এর সাহায্য নেওয়া যেতে পারে। ডিজিটাল লাইফ সার্টিফিকেট অনলাইনে স্টোর করতে পারা যাবে। এছাড়াও ব্যাঙ্ক বা পোস্ট অফিস বা পেনশনভোগী যখন খুশি অ্যাক্সেস করতে পারেন।

প্রয়োজনীয় জীবন বীমা পত্র-
জীবন প্রমাণ পত্র তৈরি করতে হলে প্রথমেই পেনশন হোল্ডারকে প্রথমেই জীবন প্রমাণের সঙ্গে রেজিস্টার করে ফেলতে হবে। আর এজন্য জীবন প্রমাণ অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছে। আর এরপরেই নতুন রেজিস্ট্রেশন করতে হবে। আর সেখানে Bank Account Number সহ সমস্ত তথ্য জমা করতে হবে।

এই স্টেপ ফলো করতে হবে-
- প্রথমেই জীবন প্রমাণ অ্যাপে প্রমান্য নথি দিয়ে এবং ওটিপি ব্যবহার করে লগ ইন করতে হবে।
- এরপর জেনারেট জীবন প্রমাণ অপশন ক্লিক করতে হবে। এরপর আধার নম্বর এবং মোবাইল দিতে হবে।
- এরপর জেনারেট ওটপি অপশনে ক্লিক করতে হবে। এরবার ওটিপি আসলেই তা ক্লিক করতে হবে।
- এরপর আপনার (PPO Number), নাম সহ সমস্ত তথ্য জমা দিতে হবে।
- আঙুলের ছাপ / আইরিস স্ক্যান করতে পারেন এবং আধার ডেটা ব্যবহার করে প্রমাণ করা যেতে পারে।
- এরপরেই স্ক্রিনে জীবন প্রমান ভেসে উঠবে! পেনশনভোগীর মোবাইল নম্বরেও একটি বার্তা যাবে। এছাড়াও আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রস্তুত হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications