LIC Single Premium Endowment Plan: এলআইসির সিঙ্গল প্রিমিয়াম এন্ডাউমেন্ট প্ল্যান! আরও ভাল রিটার্ন

LIC Single Premium Endowment Plan: ভবিষ্যত সুরক্ষিত করতে প্রত্যেকেই বিমা কিনে থাকেন। আর দেশের সব থেকে বড় জীবন বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দেশের কোটি কোটি মানুষের জন্য সময়ে সময়ে নতুন পলিসি নিয়ে আসছে।

যদি কেউ একক প্রিমিয়ামে বিনিয়োগ করে সর্বোচ্চ আয় পেতে চান তাহলে তিনি এলআইসির একক প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। এই প্ল্যানে গ্রাহককে বারে বারে প্রিমিয়াম দেওয়ার কথা চিন্তা করতে হবে না। সঙ্গে নির্দিষ্ট সময় পরে গ্রাহক ভাল তহবিল পাবেন। একনজরে দেখে নেওয়া যায় একক প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান সম্পর্কে বিস্তারিত (টেবিল 917)।

এলআইসি - LIC Single Premium Endowment Plan

এলআইসির একক প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান কী? (LIC Single Premium Endowment Plan)

এলআইসির একক প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যানে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে, ম্যাচিওরিটির পরে বড় পরিমাণ টাকা পেতে পারেন। এই পলিসিতে যতক্ষণ টাকা এলআইসির ঘরে থাকবে, ততক্ষণ বোনাসের সুবিধা পাবেন। এর পাশাপাশি গ্রাহক অর্থাৎ বিনিয়োগকারী ডেথ বেনিফিটের সুবিধাও পেয়ে থাকেন।

কারা এই প্ন্যান নিতে পারবেন (LIC Single Premium Endowment Plan)

বয়স ৯০ দিন থেকে ৬৫ বছরের মধ্যে হলে এই প্রকল্পে অংশগ্রহণ করা যাবে। ১০ বছর থেকে ২৫ বছরের জন্য এই পলিসি কেনা যাবেন। পলিসির মেয়াদ সর্বোচ্চ ৭৫ বছর হতে পারে। এই পলিসিতে ন্যূনতম ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে পারা যায়। সর্বোচ্চ কোনও সীমা এখানে রাখা হয়নি।

এলআইসি - LIC Single Premium Endowment Plan

রিটার্ন কত? (LIC Single Premium Endowment Plan)

এত তো গেল বিনিয়োগের কথা। তারপরেই আসে রিটার্ন কত পাওয়া যাবে। কোনও এক ব্যক্তি যদি ৪ লক্ষ টাকা সাম অ্যাসিওরড পলিসি কেনেন, তাহলে সিঙ্গল প্রিমিয়াম হিসেবে তাঁকে ৩ লক্ষ টাকার পলিসি কিনতে হবে। ১০ বছর পরে সেই ব্যক্তি ৫ লক্ষ ৫২ হাজার টাকা পাবেন। এখানে সাম অ্যাসিওয়র ৪ লক্ষ টাকার সঙ্গে প্রতি বছরে ১৫২০০ টাকা বোনাস যুক্ত হবে।


মেয়াদ পূর্তির আগে ধারকের মৃত্যু হলে (LIC Single Premium Endowment Plan)

যদি কোনও পলিসি ধারক মেয়াদ পূর্তির আগে মারা যান, তাহলে নমিনি বেসিক সাম অ্যাসিওরড বা মোট প্রিমিয়ামের ১.২৫ গুণ টাকা ফেরত পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+