LIC Saral Jeeven Bima Plan: সরল জীবন বিমা প্ল্যান! নিম্ন আয়ের লোকেদের জন্য উপকারী, বিস্তারিত দেখুন

LIC Saral Jeeven Bima Plan: গত কয়েক বছরে এলআইসি অনেক নতুন প্রকল্প চালু করেছে। এলআইসির তরফে নিম্ন আয়ের লোকেদের জন্য সরল জীবন বিমা নামে একটি মেয়াদী বিমা অর্থাৎ টার্ম প্ল্যান শুরু করা হয়েছে। এলআইসির সরল জীবন বিমায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মহত্যা ছাড়া সব দাবিই মানা হয়।

এলআইসির সরল জীবন বিমা প্ল্যান একটি নন লিঙ্কড, অ-অংশগ্রহণকারী, ব্যক্তিগত, বিশুদ্ধ ঝুঁকিপূর্ণ জীবন বিমা পরিকল্পনা। এতে পলিসির মেয়াদকালে পলিসিধারীর মৃত্যু হলে তাঁর নির্ভরশীলদের বিমাকৃত সম্পূর্ণ অর্থ প্রদান করা হয়ে থাকে।

LIC

সরল জীবন বিমা পলিসি কেনার সময় গ্রাহকদের জানা উচিত পলিসি ইস্যু করার তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে কোনও পলিসি ধারকের মৃত্যু হলে দুর্ঘটনাজনিত মৃত্যু ছাড়া কোনও অর্থ দেওয়া হয় না। এই প্ল্যানের অধীনে গ্রাহকরা ম্যাচিওরিটির কোনও সুবিধা পান না। নির্দিষ্ট বয়সের যে কেউ এই প্ল্যান কিনতে পারেন, কোনও সীমাবদ্ধতা কিংবা বাধ্যবাধকতা নেই।

১৮ বছর থেকে ৬৫ বছর বয়সী যে কেউ এই পলিসি নিতে পারবেন। এটি একটি প্রমিত বিমা পরিকল্পনা। বাজার চলতি অন্য মেয়াদী পরিকল্পনার তুলনায় নিম্ন আয়ের লোকেরর জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এই পলিসির মেয়াদ ৪ থেকে ৪০ বছর। এই বিমা প্রকল্পের আওতায় যে কোনও ব্যক্তি ৫ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা পেতে পারেন। ৫০ হাজার টাকার গুণিতকে করতে হবে।

এলআইসির সরল জীবন বিমা প্ল্যানে সর্বোচ্চ বিমা করা হয়েছে ২৫ লক্ষ টাকা। যাঁরা এখনও জীবন বিমা পলিসি নেননি তাদের জন্য এটি একটি ভাল সুযোগ। এই পলিসিকে বলা যেতে পারে ভারতে যে কোনও বিমা পলিসিতে কম প্রিমিয়াম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+