LIC Plan: প্রতিমাসে ৪ হাজার টাকা বিনিয়োগে ৩০ লক্ষ টাকার বেশি রিটার্ন! একনজরে বৈশিষ্ট্য

এলআইসির (LIC) প্রচুর প্যান রয়েছে। শিশু থেকে বৃদ্ধ সবার জন্য রয়েছে প্ল্যান। তবে অনেকেই প্রশ্ন করেন একেবারে শিশুদের জন্য কোনও প্ল্যান আছে কিনা। বলে রাখা ভাল এলআইসি শিশুদের (Child) জন্য অনেকগুলি প্ল্যান রয়েছে। তার মধ

এলআইসির (LIC) প্রচুর প্যান রয়েছে। শিশু থেকে বৃদ্ধ সবার জন্য রয়েছে প্ল্যান। তবে অনেকেই প্রশ্ন করেন একেবারে শিশুদের জন্য কোনও প্ল্যান আছে কিনা। বলে রাখা ভাল এলআইসি শিশুদের (Child) জন্য অনেকগুলি প্ল্যান রয়েছে। তার মধ্যে জীবন তরুণ প্ল্যান (Jeevan Tarun Plan) উল্লেখযোগ্য।

জীবন তরুণ প্ল্যান

জীবন তরুণ প্ল্যান

শিশুদের জন্য এলআইসির প্ল্যানগুলির মধ্যে যার নাম করতেই হয় সেটি হল জীবন তরুণ প্ল্যান। প্ল্যান নম্বর হল ৯৩৪। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই প্ল্যানে ২৫ বছর পর্যন্ত পলিসি করা যায়।

জীবন তরুণ প্ল্যানের বৈশিষ্ট্য

জীবন তরুণ প্ল্যানের বৈশিষ্ট্য

  • এই প্ল্যানটি সব শিশুটদের জন্য করা যেতে পারে। সব থেকে কম ৯০ দিন বয়স থেকে সব থেকে বেশি ১২ বছর পর্যন্ত তা করা যেতে পারে।
  • সব থেকে কম বিমাকৃত রাশি ৭৫ হাজার টাকা। তবে এর কোনও ঊর্ধ্বসীমা নেই।
  • এই প্ল্যান ২৫ বছর বয়স পর্যন্ত।
  • শিশু যখন তরুণ হবে, ২৫ বছর পূর্ণ হবে, সেই সময় তা তার হাতে যাবে।
  • এই প্ল্যানে পলিসির মেয়াদ শিশুর বয়স অনুযায়ী নির্ধারিত হয়।
  • উদাহরণ স্বরূপ, যদি সন্তানের বয়স ৩ বছর হয়, তাহলে পলিসি হবে ২২ বছরের। আবার যদি সন্তানের বয়স ১০ বছর হয়, তাহলে পলিসি হবে ১৫ বছরের। যদি সন্তানের বয়স ১২ বছর
  • হয়, তাহলে পলিসি হবে ১৩ বছরের।
টাকা একবারে না হলে ৫ বছর ধরে ফেরত নেওয়া যেতে পারে

টাকা একবারে না হলে ৫ বছর ধরে ফেরত নেওয়া যেতে পারে

এই প্ল্যানের ওপর বৈশিষ্ট্য হল যদি কেউ চান, সন্তানের বয়স যখন ২৫ বছর হবে, সেই সময় টাকা একবারে নেবেন, তাও যেমন হতে পারে, আবার যদি কেউ চান ২০ বছর বয়স থেকে ২৫ বছর বয়স পর্যন্ত প্রতিবছর কিছুটা করে টাকা ফেরত নেবেন, সেই বিকল্পও এখানে রয়েছে। যদি কেউ চান প্রতি বছর ৫ শতাংশ করে টাকা ফেরত নেবেন, সেই বিকল্প রয়েছে। বাকি ৭৫ শতাংশ পাওয়া যাবে ২৫ বছর বয়স হলে। শুধু ৫ শতাংশ ফেরতই নয়, ১০ এবং ১৫ শতাংশ ফেরতের বিকল্পও রয়েছে।

৪ হাজারে ৩০ লক্ষ টাকার বেশি রিটার্ন

৪ হাজারে ৩০ লক্ষ টাকার বেশি রিটার্ন

এক্ষেত্রে শিশুর জন্মের পরেই জীবন তরুণ প্ল্যান বেছে নিতে হবে। সেক্ষেত্রে ২৫ বছর পরে ৩০ লক্ষ টাকার বেশি রিটার্ন পাওয়া যাবে। বিমাকৃত রাশি হবে ১২ লক্ষ টাকা। এর জন্য প্রথম বছরে প্রতিমাসে প্রিমিয়াম দিতে হবে ৪৩৬৮ টাকা করে। আর দ্বিতীয় বছর থেকে বিমা চলার শেষ সময় পর্যন্ত প্রতিমাসে ৪২৭৪ টাকা করে দিতে হবে। ২৫ তম বছরে মেয়াদ পূর্তিতে রিটার্ন পাওয়া যাবে ৩০, ৯০, ০০০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+