LIC Policy 2023: একবার প্রিমিয়াম দিন, আর ১০ বছরের জন্য বেশি পেনশন নিশ্চিত

রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা এলআইসির (LIC Policy 2023) বেশ কয়েকটি পেনশন প্রকল্প রয়েছে। তার মধ্যে রয়েছে নিউ জীবন শান্তি, প্রধানমন্ত্রী বয়ঃ বন্দোনা যোজনা, জীবন অক্ষয়, সরল পেনশন এবং ইউলিপ প্ল্যানের মধ্যে রয়েছে পেনশন প্লাস। আমরা এর আগে সরল পেনশন নিয়ে আলোচনা করেছি। এবার করল প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা (PMVVY) নিয়ে।

ষাট বছরের ঊর্ধ্বে যে কোনও ভারতীয় এলআইসির (LIC Policy 2023) প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় অংশ নিতে পারবেন। এই পেনশন প্রকল্পে অংশ নিতে গেলে কোনও ব্যক্তিকে ন্যূনতম ১,৫৬,৬৫৮ টাকা বিনিয়োগ করতে পারবেন। আর সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ১৪, ৪৯,০৮৬ টাকা।

rupee

উদাহরণ হিসেবে ষাট বছরের ঊর্ধ্বে কোনও মহিলা কিংবা পুরুষ যদি (LIC Policy 2023) (PMVVY) এককালীন ১,৬০,০০০ টাকা জমা করেন, তাহলে তিনি পরের ১০ বছরের জন্য বাৎসরিক ১২২৫৬ টাকা পেনশন হিসেবে পাবেন। তিনি যদি এই টাকা ছয় মাসে নিতে চান তাহলে ৬,০১৬ টাকা পাবেন। এক্ষেত্রে মাসিক কিংবা ত্রৈমাসিক পেনশনের সুবিধা নেই।

এছাড়াও চার বছর পরে গিয়ে (LIC Policy 2023) থেকে লোন পেতে পারেন ১,২০,০০০ টাকা। এছাড়া তিনি ১০ বছরের মধ্যে যে কোনও সময় সারেন্ডার করতে পারবেন। তবে সেক্ষেত্রে তিনি পাবেন ১৫৬,৮০০ টাকা।

উল্টোদিকে কোনও ব্যক্তি (LIC Policy 2023) (PMVVY) এই প্ল্যান থেকে সব থেকে কম বছরে ১২ হাজার টাকা আর সব থেকে বেশি এক লক্ষ ১১ হাজার টাকা পেনশন পেতে পারেন। মাসে হাজার টাকা করে পেনশন পেতে গেলে একক প্রিমিয়াম হিসেবে ১,৬২,১৬২ টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে ত্রৈমাসিক, ষান্মাষিক এবং বাৎসরিক পাওয়া যাবে যথাক্রমে ৩০২০, ৬০৯৭, ১২৪২২ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+