LIC New Jeevan Labh Plan: বেশি রিটার্ন-সহ সুরক্ষিত বিনিয়োগ! মূল বৈশিষ্ট্য, বয়স ও অন্য বিবরণ
LIC New Jeevan Labh Plan: এলআইসির বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। যেখানে বয়স অনুযায়ী বিনিয়োগকারীরা নিরাপদ ও চিত্তাকর্ষক রিটার্ন পেয়ে থাকেন। এইরকম একটি স্কিম হল এলআইসির জীবন লাভ পলিসি। এটি একটি নন লিঙ্কড স্কিম, টেবিল ৯৩৬।
বলে রাখা ভাল নন লিঙ্কড স্কিমগুলি শেয়ার বাজারের ওপর নির্ভর করে না। এই স্কিমগুলিকে বাজারের সঙ্গে সংযুক্ত অর্থাৎ শেয়ার বাজারের সঙ্গে সংযুক্ত স্কিমগুলির তুলনায় নিরাপদ বিকল্প বলে বিবেচনা করা হয়ে থাকে।

এলআইসির জীবন লাভ পলিসিতে (LIC New Jeevan Labh Plan) প্রতিমাসে মাত্র ২৩৩ টাকা বিনিয়োগ করে বিনিয়োগকারীরা লক্ষ লক্ষ টাকা পেতে পারেন। যাঁরা নিরাপদ বিনিয়োগের বিকল্প খুঁজছেন, তাঁদের জন্য এই প্ন্যান একটি ভাল বিকল্প হতে পারে।
(LIC New Jeevan Labh Plan) প্ন্যানের মূল বৈশিষ্ট্য
এলআইসির জীবন লাভ প্ল্যান বিনিয়োগকারীদের নমনীয়তা দিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারী প্রতিমাসে কত টাকা দিতে চান এবং সেই বিনিয়োগকারী পলিসিটি কতদিনের জন্য নিতে চান, তা বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
বিনিয়োগকারী যদি মেয়াদপূর্তির আগে পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে তিনি নিশ্চিত পরিমাণ ও বোনাসের মতো অন্য সুবিধা-সহ ম্যাচুরিটিতে একটি উল্লেখযোগ্য পরিমাণ টাকা পেয়ে থাকেন। এখানে নিশ্চিত পরিমাণ হল যা মেয়াদপূর্তিতে পাওয়া যাবে আর বোনাস হল অতিরিক্ত অর্থ যা বিনিয়োগের কর্মক্ষমতার ওপরে নির্ভর করে।

এলআইসির জীবনলাভে (LIC New Jeevan Labh Plan) বয়স
এলআইসির জীবনলাভ পলিসিতে ৮ থেকে ৫৯ বছর বয়সীরা অংশ নিতে পারেন। উদাহরণস্বরূপ একজন ২৫ বছর বয়সী ব্যক্তি ২৫ বছর মেয়াদী জীবন লাভ পলিসিতে যদি বনিয়োগ করতে চান তাহলে তাঁকে প্রতিদিন ২৪৬ টাকা করে অর্থাৎ মাসে ৭৪০০ টাকা জমা করতে হবে। বছরের হিসেবে প্রতি বছরে ৮৬,৯৫৪ টাকা জমা করতে হবে। ম্যাচিওরিটিতে পাওয়া যাবে ৫২,৫০,০০০ টাকা।
অপর একটি উদাহরণ স্বরূপ বলা যায়, সাম অ্যাসিওরড ২ লক্ষ টাকা হলে, এবং ১৬ বছরের টার্মে ১০ বছর প্রিমিয়াম দিতে হবে। সেখানে বছরে ১৭৭৪৩ টাকা প্রিমিয়াম দিতে হবে প্রথম বছরে। দ্বিতীয় বছর থেকে বাৎসরিক প্রিমিয়াম দাঁড়াবে ১৭৩৬১ টাকা।
এক্ষেত্রে সাম অ্যাসিওরড ২,০০০০০ টাকা। বোনাস প্রপতি বছরে ৮ হাজার টাকা করে ১৬ বছরে ১,২৮,০০০ টাকা। ফাইনাল অ্যাডিশন বোনাস ৫ হাজার টাকা। এক্ষেত্রে মেয়াদ পূর্তিতে ৩,৩৩,০০০ টাকা আশা করা যেতে পারে (LIC New Jeevan Labh Plan)।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications