LIC New Jeevan Anand Plan: প্রতিদিন ৪৫ টাকা বিনিয়োগে ম্যাচিওরিটিতে ২৫ লক্ষ টাকা
LIC New Jeevan Anand Plan: দেশের সব থেকে বড় জীবন বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। দেশের কোটি কোটি জনসংখ্যার বিভিন্ন অংশের জন্য বিভিন্ন প্রকল্প চালু করে থাকে এলআইসি। এই প্রকল্পগুলি জীবনের বিভিন্ন সময়ে সন্তানদের শিক্ষা, বিয়ে, অবসরগ্রহণের পরিকল্পনা করতে সাহায্য করে থাকে।
আমরা এলআইসির জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে নতুন জীবন আনন্দ প্ল্যান সম্পর্কে বিশদ তথ্য নিয়ে হাজির হয়েছি। এটি একটি অংশগ্রহণমূলক সমগ্র জীবন এন্ডাউমেন্ট প্ল্যান যা সঞ্চয় ও সুরক্ষার সম্মিতি সুবিধা প্রদান করে থাকে। এটি আগেকার জীবন আনন্দ প্ল্যানের উন্নত সংস্করণ।

অতিরিক্ত সুবিধা কী কী (LIC New Jeevan Anand Plan)
এখানে নিশ্চিত রিটার্ন ছাড়াও অতিরিক্ত সুবিধাও রয়েছে। এই পলিসিটি সত্যিই ব্যতিক্রমী কেননা ১০০ বছর পর্যন্ত এই পলিসির কভার পাওয়া যায়। এই পলিসির মূল সুবিধাগুলি হল,
- ম্যাচিওরিটি বেনিফিট- যদি কোনও পলিসি হোল্ডার পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে তিনি মেয়াদ পূর্তিতে নিশ্চিত পরিমাণ টাকা পাবেন।
- পলিসি ধারকের মৃত্যু হলে পরিবার একটি পূর্বনির্ধারিত টাকা পেয়ে থাকেন।
- এই প্ন্যানে বিনিয়োগে গ্রাহক এলআইসির লাভে অংশগ্রহণের যোগ্য হয়ে ওঠেন।
- এই প্ল্যানে বিনিযোগে কর ছাড়ে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।
কত টাকা বিনিয়োগে প্রাপ্তি কত টাকা (LIC New Jeevan Anand Plan)
এলআইসির নতুন জীবন আবন্দ প্ল্যানে বিনিয়োগকারীরা ন্যূনতম ৫ লক্ষ টাকা নিশ্চিত পেতে পারেন। কেউ যদি এই বিমার পরিমাণ বেছে নেন, তাহলে ৩৫ বছর মেয়াদে তিনি ২৫ লক্ষ টাকা জমা করতে পারবেন। আর দৈনিক ৪৫ টাকা হিসেবে প্রতিমাসে ১৩৫৮ টাকা আর বাৎসরিক ১৬,৩০০ টাকা বিনিয়োগ করলে ২৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।

কারা অংশগ্রহণ করতে পারবেন (LIC New Jeevan Anand Plan)
১৮ থেকে ৫০ বছর বয়সীরা এই প্ন্যানে অংশগ্রহণ করতে পারবেন। এলআইসির নতুন জীবন আনন্দ প্ল্যান সঞ্চয় ও সুরক্ষার মাধ্যমে গ্রাহকের ভবিষ্যতকে সুরক্ষিত করতে পারে। প্রিমিয়াম পেমেন্টের জন্য নানা বিকল্পও রয়েছে।
উদাহরণ স্বরূপ বলা যায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি এক লক্ষ টাকার সাম অ্যাসিওরড করেছেন। তাঁর ন্যূনতম প্রিমিয়াম দেওয়ার সময় ১৫ বছর। বছরে তাঁর প্রিমিয়ামের পরিমাণ ১০১১০ টাকা। তবে দ্বিতীয় বছর থেকে জিএসটি কমে আসায় তাঁর প্রিমিয়াম কমে হবে ৯৮৯৩ টাকা।
এক্ষেত্রে প্রতিবছরে ৩৭০০ টাকা করে তাঁর বোনাস ৫৫০০০ টাকা। অতিরিক্ত বোনাস ১০০০ টাকা। ১৫ বছর পরে তাঁর ম্যাচিওরিটি অ্যামাউন্ট ১৫৬৫০০ টাকা। সঙ্গে লাইফ লং কভারেজ আরও একলক্ষ টাকা। ফলে সেই গ্রাহক পেতে পারেন ২৫৬৫০০ টাকা। এর মধ্যে মোট প্রিমিয়ামের পরিমাণ ১৪৮৬১২ টাকা (LIC New Jeevan Anand Plan)।












Click it and Unblock the Notifications