LIC New Endowment Plus Plan: লক্ষ্য নিরাপত্তা ও দীর্ঘ মেয়াদি সঞ্চয়! বৈশিষ্ট্য-বিনিয়োগ ও সুবিধাগুলি একনজরে

LIC New Endowment Plus Plan: এলআইসির নিউ এনডাউমেন্ট প্ল্যাস (টেবিল (935) একটি ইউনিট-লিঙ্কড প্রকল্প। নিয়মিত প্রিমিয়াম দিতে হয়। গ্রাহক অর্থাৎ পলিসিধারক সঞ্চয়ের পাশাপাশি বিমার সুবিধাও পেয়ে থাকেন। পলিসিধারকের নিরাপত্তা এহং দীর্ঘমেয়াদি সঞ্চয়ের একটি ভাল সমন্বয়ের কথা মাথায় রেখে এই প্রকল্প চালু করা হয়েছে।

এই পরিকল্পনার অধীনে (LIC New Endowment Plus Plan) পলিসিধারককে চারটি বিনিয়োগ তহবিলের মধ্যে থেকে বিকল্প বেছে নিতে হয়। চারটি ফান্ড অর্থাৎ তহবিলের মধ্যে রয়েছে বন্ড ফান্ড, সিকিওরড ফান্ড, ব্যালান্সড ফান্ড এবং গ্রোথ ফান্ড।

LIC New Endowment Plus Plan

পলিসিধারক শুধুমাত্র পলিসির (LIC New Endowment Plus Plan) জীবনকাল ধরে অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে বার্ষিক, ষান্মাষিক, ত্রৈমাসিক ও মাসিক ভিত্তিতে প্রিমিয়াম প্রদান করা যেতে পারে। বার্ষিক, ষান্মাষিক ও ত্রৈমাসিক প্রিমিয়াম পরিশোধের জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড পাওয়া যায়। পলিসি হোল্ডার নির্ধারিত তারিখ মিস করলে মাসিক প্রিমিয়ামের জন্য ১৫ দিনের অনুমতি পাওয়া যায়।

কারা নিতে পারবেন

এলআইসির নিউ এনডাউমেন্ট প্ল্যাস প্ল্যানের (LIC New Endowment Plus Plan) সর্বনিম্ন বয়স হল ৯০ দিন। আর সর্বোচ্চ বয়স চহল ৫০ বছর। ম্যাচিওয়রের জন্য ১৮ বছর (সর্বনিম্ন বয়স ৯০ দিনের ক্ষেত্রে) আর সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর পর্যন্ত হয়ে থাকে।

পলিসির সময়কাল

পলিসি ধারক ১০-২০ বছরের মেয়াদের পলিসি (LIC New Endowment Plus Plan) বেছে নিতে পারেন। আর প্রিমিয়াম পরিশোধঘের মেয়াদ পলিসির মেয়াদের মতোই। প্রিমিয়াম পরিশোধের মোডের ওপরে নির্ভর করে প্রিমিয়ামের পরিমাণ ৩ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। এক্ষেত্রে মেসির সাম অ্যাসিওয়ড ভ্যালু হল বার্ষিক প্রিমিয়ামের ১০ গুণ, যখন বিমার মানের সর্বোচ্চ কোনও সীমা নেই।

LIC New Endowment Plus Plan

ডেথ ও ম্যাচিওরিটি বেনিফিট

  • সব প্রিমিয়াম দেওয়া রয়েছে এমন পলিসি (LIC New Endowment Plus Plan) অর্থাৎ ইনফোর্স পলিসিতে ডেথ ও ম্যাচিওরিটি বেনিফিট পাওয়া যায়। রিস্ক কমেন্সমেন্ট ডেটের আগে পলিসিধারক মারা গেলে মনোনীত ব্যক্তিকে মোট তহবিলের মূল্য প্রদান করা হয়।
  • যদি পলিসিধারক যদি রিস্ক কমেন্সমেন্ট ডেটের পরে মারা যান, তাহলে মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশ, বার্ষিক প্রিমিয়ামের ১০ গুণ, মোট তহবিল মূল্যের মধ্যে যেটি বেশি হবে, তা দেওয়া হল পরিবারকে।
  • পলিসিধারক যদি মেয়াদ পূর্তি পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে তার ইউনিট তহবিলের মূল্যের সমান পরিমাণ অর্থ প্রদান করা হয়ে থাকে।

এই পলিসির ঐচ্ছিক সুবিধাগুলি হল

  • পলিসিধারকের ( LIC New Endowment Plus Plan) ন্যূনতম যদি ৫ বছরের মেয়াদ বাকি থাকেস তাহলে লিঙ্কড অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার নির্বাচন করা যেতচে পারে। এই রাইডার মেয়াদমূর্তির তারিখ পর্যন্ত বৈধ।
  • পাঁচ বছরের কভারেজের পরে যদি পলিসিধারক আগেকার পুরো প্রিমিয়াম দিয়ে থাকেন, তাহলে পলিসির একটি অংশ তুলে নিতে পারেন।
  • পলিসির সময়কালে পলিসিধারক বিভিন্নধরনের ফান্ডের মধ্যে পরিবর্তন করতে পারেন। প্রতিবছর চারটি করে সুযোগ পাওয়া যায়। এর বাইরে হলে প্রতিটি বদলের জন্য ১০০ টাকা করে চার্জ দিতে হয়।

২০১৫ সালে চালু হওয়া এলআইসির পুরনো এনডাউমেন্ট প্ল্যাস প্ল্যান ( LIC New Endowment Plus Plan) (টেবিল 835) ২০২০-র ১ ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয়। সেই জায়গায় নতুন এনডাউমেন্ট প্ল্যাস প্ল্যান (টেবিল ৯৩৫) চালু করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+