LIC Micro Insurance Plan: মাত্র ২৮ টাকায় ২ লক্ষ টাকা পর্যন্ত কভার! মূল বৈশিষ্ট্য, বয়স ও অন্য বিবরণ

LIC Micro Insurance Plan: এলআইসির মাইক্রো বচত ইনসিওরেন্স প্ল্যান সুরক্ষা ও সঞ্চয়ের জন্য দুর্দান্ত পরিকল্পনা। এই প্ল্যানটি নিম্ন আয়ের লোকেদের জন্য খুবই উপকারী। এই পরিকল্পনাটি আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে কভার দেয়।

১৮ থেকে ৫৫ বছর বয়সীরা এই বিমার জন্য আবেদন করতে পারেন। এর জন্য কোনও মেডিক্যাল টেস্ট লাগে না। এক্ষেত্রে একজন যদি ৩ বছরের জন্য প্রিমিয়াম দেন, তাহলে ছয়মাস তাঁকে প্রিমিয়াম না দেওয়ার সুবিধা দেওয়া হয়। কোনও ব্যক্তি ৫ বছরের জন্য প্রিমিয়াম দিলে তিনি ৩ বছরের অটো কভার পেয়ে থাকেন।

LIC Micro Insurance Plan

এই বিমার প্ল্যানে (LIC Micro Insurance Plan) একজন ব্যক্তি ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমা পেয়ে থাকেন। কোনও ব্যক্তি যজি ৩ বছরের জন্য প্রিমিয়াম পরিশোধ করেন, তবে তাঁকে এই প্রকল্পের অধীনে ঋণের সুবিধা দেওয়া হয়।

এলআইসির মাইক্রো বচতে কোনও ব্যক্তি ১০ থেকে ১৫ বছর মেয়াদের প্ল্যান নিতে পারেন।এই প্ল্যানে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাষিক এবং বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দেওয়া যেতে পারে। এই প্ল্যানে অ্যাক্সিডেন্টাল রাইডার যুক্ত করার সুবিধা রয়েছে। এর জন্য আলাদা করে প্রিমিয়াম দিতে হয়।

কীভাবে ২৮ টাকা প্ল্যান? (LIC Micro Insurance Plan)
এই প্ল্যানের অধীনে যদি কোনও ব্যক্তির বয়স ১৮ বছর হয়, তাহলে তাঁকে ১৫ বছরের পরিকল্পনার জন্য প্রতি হাজারে ৫১.৫০ টাকা প্রিমিয়াম দিতে হবে। অন্যদিকে যদি ২৫ বছর বয়সী কোনও ব্যক্তি ১৫ বছরের জন্য এই প্ল্যানটি নেন, তাহলে তাঁকে ৫১.৬০ টাকা প্রিমিয়াম দিতে হয়। ৩৫ বছর বয়সী ব্যক্তিতে প্রতি হাজারে ৫২.২০ টাকা প্রিমিয়াম দিতে হয়।

৩৫ বছর বয়সী এক ব্যক্তি ১ লক্ষ টাকার বিমা-সহ ১৫ বছরের পলিসি নিলে তাঁর বার্ষিক প্রিমিয়াম হবে ৫১১৬ টাকা। যদি কেউ পলিসি নেওয়ার ১৫ দিনের মধ্যে এই বিমা পরিকল্পনাটি বুঝতে না পারেন বা পছন্দ না হয়, তাহলে এটি সারেন্ডার করা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+