মার্চেই বাজারে আসতে পারে LIC IPO! অবশ্যই জরুরি এই তথ্যগুলি জানা প্রয়োজন
LIC IPO-নিয়ে বড়সড় খবর। একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, এই আইপিও ৮ বিলিয়ন ডলারের অর্থাৎ ৬০ হাজার (১ ডলার ৭৫ টাকার হিসাবে) কোটি টাকার হবে। আর এই আইপিও আগামী ১১ মার্চ লঞ্চ করা হতে পারে বলে জানা যাচ্ছে।
LIC IPO-নিয়ে বড়সড় খবর। একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, এই আইপিও ৮ বিলিয়ন ডলারের অর্থাৎ ৬০ হাজার (১ ডলার ৭৫ টাকার হিসাবে) কোটি টাকার হবে। আর এই আইপিও আগামী ১১ মার্চ লঞ্চ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

anchor বিনিয়োগকারীদের জন্যে আগামী ১১ মার্চ খুলে দেওয়া হবে। কিন্তু অন্যান্য বিনিয়োগকারীদের জন্যে তা দুদিন পরেই খুলবে বলে জানা যাচ্ছে। মার্চের প্রথমে এই বিষয়ে সমস্ত রেগুলেটর সংক্রান্ত সমস্ত তথ্যই সামনে চলে আসবে বলে মনে করা হচ্ছে। আর তা অনুমোদন মিলতেই আইপিও'র জন্যে পাইস বেড ঠিক করা হবে। এমনটাই প্রকাশিত খবরে বলা হয়েছে।
যেভাবেই হোক সরকার চাইছে চলতি আর্থিক বছরের মধ্যেই লাইফ ইন্সোরেন্স কর্পোরেশনের (LIC) মধ্যে আইপিও নিয়ে আসার। তবে সুত্র অনুযায়ী, সিডিউলে বেশ কিছু পরিবর্তন আনা হলেও হতে পারে। তবে ঠিক সময়ের মধ্যেই যাতে আইপিও নিয়ে আসা যায় সেজন্যে সবরকম ভাবেই চেষ্টা করা হচ্ছে।
ইতিমধ্যেই এলআইসি সেবির সামনে DRHP জমা করে দিয়েছে। আইপিও প্রসপেক্টকে অনুসারে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের মাধ্যমে সরকার তাঁর পাঁচ শতাংশ stake বিক্রি করে দেবে।
জানা গিয়েছে, এলআইসি পাবলিক ইস্যুতে পলিসি হোল্ডারদের জন্য ৩.১৬ কোটি শেয়ার রিজার্ভ রাখ হতে পারে। প্রায় ২৮ কোটি পলিসি হোল্ডারদের জন্যে এই শেয়ার রিজার্ভে রাখা হয়েছে। আর এই শেয়ারে ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। শেয়ার প্রতি ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
শুধু তাই নয়, প্রকাশিত খবর মোতাবেক, আইপিওতে রিজার্ভ কোটার অধীনে শেয়ার পেতে পলিসির সঙ্গে প্যান লিঙ্ক করার শেষ তারিখও ঘোষণা করা হয়েছে। আর ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত হতে পারে বলেও প্রকাশিত খবরে বলা হয়েছে। তবে প্রয়োজনে তারিখে বেশ কিছু পরিবর্তন আনা হবে। অন্যদিকে এই তারিখের মধ্যে পলিসি হোল্ডারদের পলিসির সঙ্গে প্যান লিঙ্ক করাতে হবে বলে খবর।
UBS -এর একটি রিপোর্ট মোতাবেক, ভারতের পরিবারের মোট জমার মধ্যে ১০ শতাংশ এলআইসিতেই বিনিয়োগ করেন। আর এই জমাই এলআইসিকে সবথেকে বড় অ্যাসেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবেও প্রতিষ্ঠা করেছে। ৫২০ আরব ডলার কিংবা প্রায় ৩৯ লাখ কোটি মুল্যের এই সম্পত্তিতে এলআইসির হাত রয়েছে। অর্থাৎ দেশের ম্যাউচুয়াল ফান্ডের মোট বিনিয়োগ একদিকে অন্যদিকে এলআইসি অন্যদিকে।












Click it and Unblock the Notifications