Saral Pension Yojana: ৬০ বছর নয়, মাত্র ৪০ বছর বয়স থেকেই আমৃত্যু পর্যন্ত মিলবে পেনশন! কীভাবে?

জীবন বিমা নিগম অর্থাৎ LIC সম্প্রতি একটা নতুন প্ল্যান লঞ্চ করেছে। এর জন্যে একটা অ্যাকাউন্ট টাকা জমা করতে হবে। আর তা করলে ৪০ বছর বয়স থেকেই পেনশনের টাকা পাওয়া শুরু হয়ে যাবে। নয়া এই স্কিম সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানানো হ

অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা থেকে যায়। সরকারি কর্মীদের পেনশনের ব্যবস্থা থাকলেও বেসরকারি সংস্থার কর্মীদের ক্ষেত্রে তা থাকে না। এই অবস্থায় কীভাবে চলবে তা নিয়ে একটা চিন্তার ভাঁজ থেকে যায়। তবে সরকার তো বটেই, একাধিক সংস্থাও কর্মীদের জন্যে বিশেষ পেনশন প্ল্যান নিয়ে এসেছে। তবে তা ৬০ বছরের পর থেকে পাওয়া যায়। তবে এবার এক আতঙ্কের মধ্যেও স্বস্তির খবর। এবার আর পেনশন পাওয়ার জন্য ৬০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

জীবন বিমা নিগম অর্থাৎ LIC সম্প্রতি একটা নতুন প্ল্যান লঞ্চ করেছে। এর জন্যে একটা অ্যাকাউন্ট টাকা জমা করতে হবে। আর তা করলে ৪০ বছর বয়স থেকেই পেনশনের টাকা পাওয়া শুরু হয়ে যাবে। নয়া এই স্কিম সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানানো হল।

সরল পেনশন যোজনা আসলে কি?

সরল পেনশন যোজনা আসলে কি?

LIC-নতুন এক স্কিমের সরল পেনশন যোজনা নাম দিয়েছে। এটি একটা সিঙ্গল প্রিমিয়াম পেনশন প্ল্যান। এটি একবার পলিসি নেওয়ার সময়ে একবার প্রিমিয়াম দিতে হবে। এরপর যতদিন আপনি বাঁচবেন ততদিন পর্যন্ত পেনশনের টাকা পেতে থাকবেন। তবে হঠাত পেনশন প্রাপকের মৃত্যু হলে তাহলে নমিনি যে আছে তিনি সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন। সরল পেনশন যোজনাতে Annuity প্ল্যান আছে। অর্থাৎ পলিসি নেওয়ার সময় থেকে আপনার পেনশন শুরু হয়ে যাবে।

দুরকম ভাবে এই পেনশনের সুবিধা নেওয়া থাকে

দুরকম ভাবে এই পেনশনের সুবিধা নেওয়া থাকে

দুরকম ভাবে এই পেনশনের সুবিধা নেওয়া হয়ে থাকে। সিঙ্গল লাইফ- এই পলিসির মধ্যে শুধু একজনের নাম থাকবে। অর্থাৎ যতদিন মূল পেনশন প্রাপক বেঁচে থাকবেন তত দিন পেনশন পেয়ে যাবেন। ওনার মৃত্যুর পর প্রিমিয়ামের টাকা নমিনিকে দেওয়া হয়ে যাবে। জয়েণ্ট লাইফ- এর প্ল্যানের মাধ্যমে মূল প্রাপক পেনশনের টাকা পেতে থাকবেন। মূল পেনশন প্রাপকের মৃত্যু হলে দ্বিতীয় জণ সারা জীবন পেনশন পেতে থাকবেন।

কারা এই পেনশনের সুবিধা পেতে পারেন

কারা এই পেনশনের সুবিধা পেতে পারেন

এই পেনশনের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদনের নুন্যতম বয়স হতে হবে ৪০ বছর। তবে সর্বোচ্চ ৮০ বছর পর্যন্ত পেনশনের জন্যে আবেদন করা যেতে পারে।

কবে থেকে মিলবে পেনশন!

কবে থেকে মিলবে পেনশন!

পেনশনের সুবিধা কবে থেকে নেওয়া যাবে তা ঠিক করতে পেনশন প্রাপককে। এর মধ্যে ৪টে বিকল্প দেওয়া রয়েছে। প্রত্যেক মাসে পেনশন হিসাবে নিতে পারেন। তিন মাস অন্তর এই সুবিধা নেওয়া যেতে পারে। এমণকি আগামী ৬ মাস অন্তরও পেনশনের সুবিধা নেওয়া যেতে পারে। এমনকি ১২ মাসে একবার মোটা অঙ্কও নিতে পারেন। তবে সবটাই নির্ভর করছে আপনার উপর।

কত টাকা মিলবে পেনশন

কত টাকা মিলবে পেনশন

কিন্তু এবার প্রশ্ন উঠতে পারে যে এই পেনশন নিতে গেলে কত টাকা পর্যন্ত দিতে হবে। কিন্তু এক্ষেত্রে আপনার উপর নির্ভর করছে। অর্থাৎ যতটাকা পেনশন আপনি নিতে চান সেই অনুযায়ী পেমেন্ট করতে হবে আপনাকে। বলা প্রয়োজন, এবার যদি নুন্যতম ১ হাজার টাকা পেনশন নিতে চান তাহলে তিন মাসের ৩০০০ টাকা। ছয়মাসের ছয় হাজার টাকা এবং ১২ মাসের ১২ হাজার টাকা নুন্যতম পেনশন নিতে হবে। ৪০ বছর বয়স থেকে পেনশন নিতে চাইলে ১০ লক্ষ টাকা সিঙ্গল প্রিমিয়াম জমা দিতে হবে। 50250 টাকা করে আজীবন পেনশন পাওয়া শুরু হয়ে যাবে। এছাড়াও আরও কিছু শর্ত রয়েছে। সুবিধাও রয়েছে। আর বিস্তারিত জানতে যে কোনও এলআইসি এজেন্টের সঙে পরামর্শ নিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+