LIC Jeeven Kiran Plan: জীবন কিরণ প্ল্যান! মেয়াদ পূর্তিতে পলিসিধারীদের প্রিমিয়াম 'ফেরত'

LIC Jeeven Kiran Plan: এলআইসি জীবন কিরণ নামে নতুন একটি টার্ম প্ন্যান চালু করেছে। এটি নন-লিঙ্কড, অ-অংশগ্রহণকারী জীবন বিমা পলিসি। এই পলিসিতে মেয়াদপূর্তিতে পলিসিধারীর সব প্রিমিয়াম ফেরত দেওয়া হয়।

পলিসি হোল্ডাররা সহজ শর্তে মেয়াদে বেঁচে থাকলে, পলিসির অধীনে যা প্রিমিয়াম জমা করেছিলেন, তা ফেরত পাবেন। এতে কোনও অতিরিক্ত প্রিমিয়াম, রাইডার প্রিমিয়াম বা প্রদত্ত ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে না।

LIC Jeeven Kiran Plan

পলিসির মেয়াদকালে মৃত্যুর ক্ষেত্রে, মূল বিমাকৃত অর্থ, বার্ষিক প্রিমিয়ামের সাতগুণের সমান পরিমাণ বা ততক্ষণ পর্যন্ত প্রদত্ত মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশ যেটি বেশি হয়, পলিসিধারীদের নির্ভরশীলদের হাতে তুলে দেওয়া হবে।

এই প্ল্যানে ১৮-৬৫ বছর বয়সী ব্যক্তিরা অংশ নিতে পারবেন। এই প্ল্যানে ন্যূনতম ১৫ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। পলিসির মেয়াদ ১০ থেকে ৪০ বছরের মধ্যে। এৎ প্রিমিয়াম একক বা নিয়মিত কিস্তিতে দেওয়া যেতে পারে।

LIC Jeeven Kiran Plan

জীবন কিরণের মূল বৈশিষ্ট্য

  • প্রিমিয়াম রিটার্ন-সহ লাইফ কভার
  • যুক্তিসঙ্গত খরচে উচু লাইভ কভার
  • ১৮-৬৫ বছর বয়স্কদের জন্য
  • পলিসির মেয়াদ ১০ থেকে ৪০ বছর
  • অধূমপায়ী ও ঘূমপায়ীদের জন্য বিভিন্ন রকমের প্রিমিয়াম
  • একক বা নিয়মিত প্রিমিয়াম পেমেন্টের বিকল্প
  • ৫০ লক্ষ টাকার বেশি বিমাকৃত রাশির জন্য রিবেট
  • নিয়মিত প্রিমিয়াম পলিসির জন্য ন্যূনতম কিস্তির প্রিমিয়াম ৩ হাজার টাকা এবং একক প্রিমিয়াম পলিসির জন্য ৩০ হাজার টাকা।

জীবন কিরণের অন্য বিবরণ

  • ১৮ বছর পূরণ হতে হবে। অন্যদিকে ৬৫ সর্বাধিক বয়স।
  • ম্যাচিওরিটির জন্য সর্বনিম্ন বয়স ২৮ বছর, সর্বোচ্চ বয়স ৮০ বছর।

জীবন কিরণে রয়েছে ঐচ্ছিক রাইডার
এলআইসির জীবন কিরণ প্ল্যানে দুটি ঐচ্ছিক রাইডার রয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যু এবং অক্ষমতা বেনিফিট রাইডার এবং অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার। শুরুতেই দুই রাইডারকেই প্ল্যানে যোগ করা যেতে পারে। তবে একক প্রিমিয়ামের সঙ্গে অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার পাওয়া যায় না। অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিলেবিলিটি বেনিফিট রাইডার দুর্ঘটনাজনিত মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে অতিরিক্ত কভারেজ দিয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+