LIC Jeeven Amar Plan: জীবন অমর প্ল্যান! ৮০ বছর পর্যন্ত বিমার কভারেজ, মহিলা-অধূমপায়ীদের বিশেষ হার

LIC Jeeven Amar Plan: এলআইসির চালু পলিসিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জীবন অমর নামে মেয়াদি বিমা পরিকল্পনা। এই পলিসিতে অন্য বিমা পরিকল্পনার তুলনায় পলিসিধারকদের জন্য আরও বিকল্প ও বেশি নমনীয়তা দেওয়া হয়েছে।

১৮ থেকে ৬৫ বছর মধ্যে যে কেউ পলিসি পেতে পারেন। বিমার কভারেজ দেওয়া হয়েছে ৮০ বছর বয়স পর্যন্ত। এক্ষেত্রে দুটি ডেথ বেনিফিট অপশন রয়েছে। একটি হল লেভেল সাম অ্যাসিওরড আর ইনক্রিসিং সাম অ্যাসিওরড। পলিসির মেয়াদ ১০ থেকে ৪০ বছর।

LIC Jeeven Amar Plan

প্রস্তাবকারী অধূমপায়ী হলে কম প্রিমিয়াম আর মহিলা হলে তাঁর জন্য বিশেষ হারের বন্দোবস্ত রয়েছে এই প্ল্যানে। এই প্ল্যানের অধীনে ন্যূনতম বেসিক সাম অ্যাসিওরড ২৫ লক্ষ টাকা। তবে এর কোনও সর্বোচ্চ সীমা নেই। পলিসিধারক একক, নিয়মিত ও সীমিত প্রিমিয়াম পেমেন্ট বিকল্প থেকে বেছে নিতে পারবেন।

মৃত্যুর সুবিধা বেছে নেওয়ার বিকল্পটি লাইফ অ্যাসিওরড তার জীবিত কালে ব্যবহার করতে পারবেন। লাইফ অ্যাসিওরডের মৃত্যুতে মৃত্যুর তারিখ পর্যন্ত দেওয়া মোট প্রিমিয়ামের ১০৫% কিংবা মৃত্যুর তারিখ পর্যন্ত বার্ষিক প্রিমিয়ামের সাত গুণের মধ্যে যেটি বেশি হবে সেটি পাবেন।

৫ বছর পর ষষ্ঠ পলিসি বছর থেকে পঞ্চদশ পলিসি বছর পর্যন্ত প্রতি বছর বেসিক সাম অ্যাসিওয়রডের ১০ শতাংশ বৃদ্ধি করা হবে। যতক্ষ না এটি বেসিক সাম অ্যাসিওরডের দ্বিগুণ হয়ে যায়। কেউ একক পরিমাণের পরিবর্তনে ৫ বছর নির্বাচিত সময়ের মধ্যে কিস্তিতে মৃত্যু সুবিধা পেতে বেছে নিতে পারবেন।

গ্রেস পিরিওডের মধ্যে প্রিমিয়াম পরিশোধ না করা হলে, পলিসিটি বাতিল হয়ে যাবে। প্রথম অবৈতনিক প্রিমিয়ামের তারিখ থেকে একটানা ৫ বছরের মধ্যে একটি বিলোপিত পলিসি পুনরুজ্জীবিত করা যেতে পারে। এই পরিকল্পনার অধীনে কোন সমর্পণ মূল্য পাওয়া যায় না। তবে সীমিত প্রিমিয়াম ও একক প্রিমিয়ামের ক্ষেত্রে কিছু পরিমাণ সমর্পণ মূল্য হিসেবে ফেরত দেওয়া হয়।

এটিতে কম প্রিমিয়ামে বেশি কভায় পাওয়া যায় তবে ঝুঁকি কভার পরিকল্পনা। প্রিমিয়াম মাসিক বা অন্য মোডে কিস্তিতে পরিশোধ করা যেতে পারে। প্রিমিয়ামে ৮০ সি ধারায় কর ছাড়ের সুবিধা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+