LIC Jeevan Umang Plan: ৪১ টাকা বিনিয়োগে প্রতিমাসে পেনশনে ৩৩৩৩ টাকা প্রাপ্তি! এই প্ল্যানের খুঁটিনাটি একনজরে
LIC Jeevan Umang Plan: দৈনিকে ৪১ টাকা সঞ্চয় করে প্রতি মাসে ৩৩৩৩ টাকা পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারেন আপনিও। এলআইসির তরফে নিম্ন আয়ের বিনিয়োগকারীদের জন্য এই জীবন উমঙ্গ প্ল্যানটি নিয়ে এসেছে। এই প্ল্যানে যোগ দিয়ে গ্রাহক বৃদ্ধ বয়সে টাকার টানাপোড়েনের অবসান ঘটাতে পারেন।
এখানেই শেষ নয় এই প্ল্যানে অর্থাৎ স্কিমে যোগ দিয়ে আপনি আরও অনেক সুবিধা পেতে পারেন। এই স্কিমের মাধ্যমে অল্প পরিমাণ বিনিয়োগ করে ১০০ বছরের জন্য ঘরে বসে পেনশন পেতে পারেন। বৃদ্ধ বয়সে ঘরে বসে পেনশন পেতে চাইলে এই স্কিমটি উপকারী।

পলিসি নিতে কমপক্ষে ২ লক্ষ টাকার বিমা নিতে হবে। শূন্য থেকে ৫৫ বছর বয়স্ক যে কেউ জীবন উমঙ্গ পলিসিতে যোগ দিতে পারেন। অর্থাৎ সন্তানের জন্মের পরেই ৯০ দিন বয়স থেকে এই পলিসি নেওয়া যেতে পারে।
আবার কোনও গ্রাহক যদি ১৫ বছর বয়সে এই পলিসি গ্রহণ করেন, তাহলে ৪০ বছর বয়স পর্যন্ত তাঁকে অবিচ্ছিন্নভাবে প্রিমিয়াম দিয়ে যেতে হবে। মাসিক ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক কিস্তিতে প্রিমিয়াম জমা করা যেতে পারে। এরপর বার্ষিক ৪০ হাজার বা মাসে ৩৩৩৩ টাকা পেনশন পেতে পারেন। ২৫ বছরের পলিসি ছাড়াও ১৫, ২০, ও ৩০ বছরের পলিসিও কেনা যায়।
পলিসির মেয়াদ শেষ হওয়ার পরে পলিসিধারীর নির্দিষ্ট আয় আসতে শুরু করে। যদি পলিসি ধারক মেয়াদ পূর্তির আগেই মারা যান, তাহলে তাঁর মনোনীত ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ম্যাচিওরিটি হিসেবে পেয়ে থাকেন।
জীবন উমঙ্গ পলিসি হল এলআইসির একটি বিশেষ এনডাউমেন্ট প্ল্যান। আপনি বৃদ্ধ বয়সে এই পলিসি থেকে পেনশনের সুবিধা নিতে পারেন। একই সময়ে আয়কর আইনের ৮০ সি ধারায় কর ছাড়ের সুবিধাও নিতে পারেন।












Click it and Unblock the Notifications