LIC Jeevan Tarun Plan: প্রতিমাসে ৪ হাজার টাকা বিনিয়োগ, ৩০লক্ষের বেশি রিটার্ন! মূল বৈশিষ্ট্য, বয়স ও অন্য বিবরণ

LIC Jeevan Tarun Plan: এলআইসি শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষজনের জন্য অনেক পরিকল্পনা রয়েছে। অনেকেরই বিভ্রান্তি থাকে তাঁরা শিশুদের জন্য এলআইসি করাতে পারবে কিনা। কিন্তু তথ্য সহকারে বলা যায় ছোট শিশুদের জন্য এলআইসির অনেকগুলি স্কিম রয়েছে।

এলআইসির প্ল্যানগুলির মধ্যে শিশুদের জন্য একটি বিশেষ প্ল্যান রয়েছে, যার নাম জীবন তরুণ। প্ল্যান নম্বর ৯৩৪ যা শুধুমাত্র শিশুদের জন্য তৈরি করা হয়েছে। এই প্ল্যানটি ছোট শিশুদের জন্য, ২৫ বছর বয়সের মেয়াদ পূর্তিতে এর ম্যাচিওরিটি।

LIC Jeevan Tarun Plan

এলআইসির জীবন তরুণ প্ল্যান ( LIC Jeevan Tarun Plan) নম্বর ৯৩৪-এর বিশেষ বৈশিষ্ট্য, এই প্ল্যানটি কোন শিশুর ৯০ দিন বয়স থেকে সর্বোচ্চ ১২ বছর বয়স পর্যন্ত করা যেতে পারে। বিমার পরিমাণ সর্বনিম্ন ৭৫০০০ টাকা হতে হবে, এর সর্বোচ্চ কোনও সীমা নেই।

যে শিশুর জন্য এই প্ল্যান করা হবে, তাঁর বয়স ২৫ বছর হলে সেই এর ম্যাচিওরিটি ভ্যালু পাবে। এই প্ল্যানের মেয়াদ সন্তানেক বয়স অনুযায়ী নির্ধারিত হয়। কোনও সন্তানের বয়স যদি ৩ বছর বয়, তাহলে পলিসির মেয়াদ ২২ বছর হয়ে যাবে।

অন্যদিকে ( LIC Jeevan Tarun Plan) সন্তানের বয়স ১০ বছর হলে, পলিসির মেয়াদ নিজে থেকেই ১৫ বছর হয়ে যাবে। কারও বয়স যদি ১২ বছর হয়, তাহলে পলিসির মেয়াদ ১৩ বছর হয়ে যাবে নিজে থেকেই।

LIC Jeevan Tarun Plan

যদি কেউ চান তাঁর সন্তান বয়স যখন ২৫ বছর হবে, তখন সব টাকা একসঙ্গে পাবেন, তা যেমন করা যাবে, আবার শিশুর বয়স ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে প্রতি বছর কিছু কিছু করে পাওয়া উচিত সেই ব্যবস্থাও এই প্ন্যানে রয়েছে।

কেউ যদি ( LIC Jeevan Tarun Plan) ৫ শতাংশ করে টাকা ফেরতের বিকল্প বেছে নেন, তাহলে ২০ থেকে ২৪ বছরের মধ্যে ৫ শতাংশ করে টাকা ফেরত পাবেন। বাকি ৭৫ শতাংশ ২৫ বছর বয়সে। কেউ এখানে ১০ এবং ১৫ শতাংশ করে টাকা ফেরতের বিকল্প বেছে নিতে পারবেন।

প্রতি মাসে ৪ হাজারে মেয়ার পূর্তিতে ৩০ লক্ষ টাকা পাওয়ার ক্ষেত্রে শিশুর জন্মের প্রথম বছরেই এই ( LIC Jeevan Tarun Plan) প্ল্যানকে বেছে নিতে হবে। এক্ষেত্রে বিমান পরিমাণ হবে ১২ লক্ষ টাকা। প্রথম বছরে প্রিমিয়াম ৪৩৬৮ টাকা হলেও দ্বিতীয় বছরে প্রিমিয়াম ৪২৭৪ টাকা হবে। আর ২৫ বছর বয়স পূর্ণ হলে ম্যাচিওরিটিতে ৩০ লক্ষ ৯০ হাজার টাকা পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+