Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এলআইসির নতুন পরিকল্পনা LIC Jeevan Dhara II! জীবনভর আয়ের গ্যারান্টি, একনজরে বিস্তারিত

LIC Jeevan Dhara II: দেশের বৃহত্তম বিমা সংস্থা এলআইসি। রাষ্ট্রায়ত্ত এই বিমা কোম্পানি নতুন পরিকল্পনা চালু করেছে। এলআইসির এই পরিকল্পনা একটি গ্যারান্টিযুক্ত বার্ষিক আয় প্রকল্প। নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে এলআইসি জীবন ধারা টু।

এলআইসি তরফে এই পরিকল্পনা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে এটি একটি নন লিঙ্কড এবং নন পার্টিসিপেটিং প্ল্যান। সোমবার থেকে যা পাওয়া যাবে অর্থাৎ সোমবার ২২ জানুয়ারি থেকে এই প্ল্যান কেনা যাবে। অন্যগুলির মতোই এই প্ল্যান অনলাইন কিংবা অফলাইনে সর্বত্রই পাওয়া যাবে।

LIC Jeevan Dhara II: LIC-র জীবন জীবন ধারা টু প্ল্যানের মূল বৈশিষ্ট্য, বয়স

এলআইসি জীবন ধারা টু কেনার সর্বনিম্ন বয়স ২০ বছর। এখানে সর্বোচ্চ বয়স সীমা বার্ষিক বিকল্প অনুসারে নির্ধারণ করা যাবে। প্ল্যান কেনার সর্বোচ্চ বয়সসীমা ৮০ বছর, ৭০ বছর কিংবা ৬৫ বছর হতে পারে। এখানে বিকল্প বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এই প্ল্যানের উল্লেখযোগ্য বিষয় হল অ্যানুয়িটি গ্যারান্টি। এলআইসির দেওয়া প্রেস রিলিজ অনুসারে এটি ১১ টি বার্ষিক বিকল্প পরিকল্পনার সঙ্গে পাওয়া যাবে। এছাড়া বেশি বয়সে বেশি বার্ষিক হারে পাওয়া যেতে পারে।

এলআইসির এই প্ল্যানে পলিসির পিছিয়ে যাওয়ার সময় বিমা কভার পাওয়া যায়। এই প্ল্যানে টপ-আপ অ্যানুয়িটির মাধ্যমে বার্ষিক বৃদ্ধি করার বিকল্প রাখা হয়েছে। পলিসি প্রাপকের পলিসি যখন কার্যকর থাকে, সেই সময় ডিফারমেন্ট পিরিয়ডের সময় যে কোনও একক প্রিমিয়াম হিসেবে অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে অ্যানুয়িটি বেছে নেওয়া যেতে পারে।

নতুন এই পরিকল্পনায় প্রিমিয়াম জমার বিভিন্ন বিকল্প রাখা হয়েছে। যিনি পলিসি কিনবেন, তিনি বার্ষিকের জায়গায় একক অর্থপ্রদানও বেছে নিতে পারেন। এই পরিসির অধীনে পলিসি হোল্ডার বিলম্বিত সময়ের মধ্যে ও পরে ঋণের সুবিধা পাবেন।

বার্ষিক বিকল্পগুলি হল-নিয়মিত প্রিমিয়াম- বিলম্বিত সময়কাল ৫ বছর থেকে ১৫ বছর। একক প্রমিয়ামের ক্ষেত্রে বিলম্বিত সময়কাল ১ বছর থেকে ১৫ বছর। একক জীবন বার্ষিকী ও যৌথ জীবন বার্ষিকী।

গত বছর অর্থাৎ ২০২৩-এর সাত ডিসেম্বর এলআইসি জীবন উৎসব বিমা পরিকল্পনা চালু করেছে, যা একটি আজীবন গ্যারান্টযুক্ত আয়ের পরিকল্পনা। নির্বাচিত প্রিমিয়াম পরিশোধের মেয়াদের ওপরে ভিত্তি করে নির্দিষ্ট বছর পর বার্ষিক বিমাকৃত অর্থের ১০ শতাংশ ফেরত পাওয়া যায়। এলআইসি ২০২৩ সালে অনেকগুলি নতুন স্কিম ঘোষণা করেছে। এই স্কিমগুলিতে দুর্দান্ত সুবিধা এবং সুদের হারও লাভজনক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+