LIC Dhan Vriddhi Scheme: ৩০ সেপ্টেম্বর বন্ধ হচ্ছে এই স্কিম! সমস্যার মধ্যে পড়বেন?

LIC Dhan Vriddhi Scheme: বিভিন্ন সময় এলআইসির (LIC) তরফে নানা রকম স্কিম লঞ্চ করা হয়। আর সেই সমস্ত স্কিম কিনে নানা ভাবে উপকৃত হয়ে থাকেন বিভিন্ন মানুষ। তেমনই একটি স্কিমের নাম এলআইসি ধনবৃদ্ধি স্কিম (LIC Dhan Vriddhi Plan)।

এটা একটা সিঙ্গল প্রিমিয়ম প্ল্যান (Single Premium Plan)। যা আগামী ৩০ সেপ্টম্বর শেষ হয়ে যাবে। এলআইসির তরফে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে তথ্য দিয়েছে। সেখানেই আগামী ৩০ সেপ্টেম্বর এই প্ল্যান শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে। তবে এই প্ল্যান এখনও কিনতে পারবেন। এমন পরিস্থিতিতে এই প্ল্যানটি যদি কিনতে চান তাহলে জেনে নিন সমস্ত তথ্য।

LIC Dhan Vriddhi Scheme

LIC Dhan Vriddhi Scheme: আসলে কি?

এলআইসি ধন বৃদ্ধি প্ল্যান (LIC Dhan Vriddhi Scheme) একটি নন-লিঙ্কড সিঙ্গল প্রিমিয়াম প্ল্যান। নন পার্টিসিপেটিং, ব্যক্তিগত এবং সেভিংস স্কিমও বটে। এই স্কিমে বিনিয়োগে যেমন সুরক্ষা পাবেন তেমনই মোটা অঙ্কের সঞ্চয়ের সুবিধাও পাবেন। যদি কোনও পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে যায় তাহলে পরিবার নানা ভাবে এই স্কিম থেকে আর্থিক সাহায্য পাবেন। এলআইসির তরফে গত ২৩ জুন এই স্কিম অর্থাৎ Dhan Vriddhi Plan শুরু করেছিল।

LIC Dhan Vriddhi Scheme: দুই ধরনের অপশন মিলবে

LIC এর Dhan Vriddhi Plan এ বিনিয়োগে দু'ধরনের অপশন পাবেন। যেখানে প্রথমে 1.25 গুন পর্যন্ত এসিয়োর্ড অপশন পাবেন। দ্বিতীয় অপশনে ১০ গুন পর্যন্ত সাম এসিয়োর্ড পাবেন। তবে এই সাম এশিয়োর্ড Death Benefit হিসাবে পাবেন। এই পলিসি ১০ বছর, ১৫ বছর এবং ১৮ বছরের জন্যে কিনতে পারবেন। এই পলিসি ৩২ বছর থেকে ৬০ বছরের মধ্যে কিনতে পারবেন। পলিসি ম্যাচুরিটির সময় মূল বিমা সমেত অনেক অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।

LIC Dhan Vriddhi Scheme: কর ছাড়ের সঙ্গে মিলবে লোনের সুবিধাও

এই স্কিমে (LIC Dhan Vriddhi Scheme) বিনিয়োগ করলে ইনকার ট্যাক্সের ধারা 80c অনুযায়ী 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। টাকার প্রয়োজন পড়লে এনআইসির ধনবৃদ্ধি প্ল্যানের বদলে লোন পেতে পারেন। যদি এই পলিসি কিনতে চান তাহলে এলআইসির যে কোনও এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন আজই।

যদি অনলাইনের মাধ্যমে এই পলিসি (LIC Dhan Vriddhi Scheme) কিনতে চান তাহলে অনলাইনে দেখতে পারেন। এজন্যে এই লিঙ্কে - www.licindia.in ক্লিক করতে পারেন। ছবি সৌজন্যে- এলআইসির সোশ্যাল মিডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+